shomoynew_wp969 ইরানে হামলা চালাতে নেতানিয়াহুকে নিষেধ করলেন ট্রাম্প | আন্তর্জাতিক | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি ২০২৬, ২৪শে মাঘ ১৪৩২


ইরানে হামলা চালাতে নেতানিয়াহুকে নিষেধ করলেন ট্রাম্প


প্রকাশিত:
২৯ মে ২০২৫ ০০:৫৯

আপডেট:
৬ ফেব্রুয়ারি ২০২৬ ০৬:৫১

ছবি সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ইরানের পারমাণবিক স্থাপনায় কোনো ধরণের হামলা চালাতে বারণ করেছেন।

কারণ, এর ফলে ট্রাম্প প্রশাসন এবং ইরানের মধ্যে নতুন পারমাণবিক চুক্তি নিয়ে চলমান আলোচনাকে হুমকির মুখে ফেলতে পারে। বৃহস্পতিবার (২৯ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল-জাজিরার।

সংবাদমাধ্যম দ্য হিল বলছে, নেতানিয়াহুকে ইরানে হামলার বিরুদ্ধে সতর্ক করেছেন কি না প্রশ্ন করা হলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর দেন, ‘সত্যি বলছি। হ্যাঁ আমি বলেছি।’

ট্রাম্প বলেন, ‘আমি শুধু বলেছি যে, আমি এটা উপযুক্ত মনে করি না। আমরা তাদের সঙ্গে খুব ভালো আলোচনা করছি এবং আমি মনে করি না এটি এখন উপযুক্ত।’

ট্রাম্প সাংবাদিকদের আরও বলেন, পরিস্থিতি যে কোনো মুহূর্তে পরিবর্তিত হতে পারে- একটি ফোন কলের মাধ্যমেও সেটি হতে পারে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ট্রাম্প বলেন— এখন আমি মনে করি যে, তারা একটি চুক্তি করতে চায়। যদি চুক্তি করতে পারি, তাহলে অনেক জীবন বাঁচাতে পারব।

এর আগে গত সপ্তাহে রোমে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পঞ্চম দফার পারমাণবিক আলোচনার ‘কিছুটা অগ্রগতি হলেও তা চূড়ান্ত নয়’ বলে জানিয়েছেন মধ্যস্থতাকারী ওমানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ বদর বিন হামাদ বিন হামুদ আলবুসাইদি।

ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে দুই পক্ষের মধ্যে চলমান দ্বন্দ্বের মধ্যেই সর্বশেষ দফায় আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

দুদেশের মধ্যে চলমান উত্তেজনা ইউরেনিয়াম সমৃদ্ধকরণকে কেন্দ্র করে বলে জানা গেছে।

ট্রাম্প প্রশাসন ইরানের কাছে সমস্ত ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম বন্ধ করার দাবি পুনর্ব্যক্ত করেছে কিন্তু তেহরান ‘শূন্য সমৃদ্ধকরণ’ প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছে এবং অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top