shomoynew_wp969 ইউক্রেন যুদ্ধের মধ্যেই বাল্টিক সাগরে বড় ধরনের নৌ মহড়া রাশিয়ার | আন্তর্জাতিক | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি ২০২৬, ২৪শে মাঘ ১৪৩২


ইউক্রেন যুদ্ধের মধ্যেই বাল্টিক সাগরে বড় ধরনের নৌ মহড়া রাশিয়ার


প্রকাশিত:
২৮ মে ২০২৫ ০৫:৪১

আপডেট:
৬ ফেব্রুয়ারি ২০২৬ ০৬:৫০

ছবি সংগৃহীত

ইউক্রেন যুদ্ধের মধ্যেই বাল্টিক সাগরে বড় ধরণের নৌ মহড়া শুরু করেছে রাশিয়া। মঙ্গলবার (২৭ মে) এই তথ্য নিশ্চিত করেছে বিভিন্ন রুশ গণমাধ্যম।

প্রতিবেদনগুলোতে উল্লেখ করা হয়, অন্তত ২০টি যুদ্ধজাহাজ ও তিন হাজার সেনা অংশ নিয়েছে মহড়ায়। সাথে ছিল বোমারু বিমান, ফাইটার জেট ও হেলিকপ্টারসহ ২৫টি আকাশযান।

রুশ কর্তৃপক্ষ জানায়, ড্রোনসহ শত্রুপক্ষের হামলা মোকাবেলায় নিজেদের সক্ষমতা যাচাইয়ে এই মহড়ার আয়োজন করেছে রুশ সেনারা। সেইসাথে, মহড়ার একটি ভিডিও ফুটেজও প্রকাশ করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।

এর আগে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মধ্যে গত তিন বছর ধরেই নিয়মিত সামরিক মহড়া চালাচ্ছে রাশিয়া। বিভিন্ন সময় তাদের এই তৎপরতায় যুক্ত হয়েছে চীন ও ইরানের মতো দেশগুলোও।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top