shomoynew_wp969 কে এই আবদুল গনি বারাদার | আন্তর্জাতিক | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


কে এই আবদুল গনি বারাদার


প্রকাশিত:
১৬ আগস্ট ২০২১ ০৬:০৮

আপডেট:
৪ ফেব্রুয়ারি ২০২৬ ২২:১৪

আবদুল গনি বারাদার। ফাইল ছবি

মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর কাছে ক্ষমতাচ্যুত হওয়ার ২০ বছর পর ফের আফগানিস্তানের ক্ষমতা নিচ্ছে তালেবান। তালেবানের সিনিয়র নেতা মোল্লা আবদুল গনি বারাদার আফগানিস্তানের নতুন প্রেসিডেন্ট হতে যাচ্ছেন বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হচ্ছে।

সূত্র বলছে, তালেবানের এই নেতা রোববার সকালে আশরাফ গনি এবং যুক্তরাষ্ট্রের কূটনীতিবিদদের সঙ্গে সমঝোতা করতে প্রেসিডেন্টের বাসভবনে হাজির হন।

তালেবানের সহ-প্রতিষ্ঠাতা মোল্লা গনি বারাদার গোষ্ঠীটির রাজনৈতিক কার্যালয়ের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। কাতারের দোহায় অনুষ্ঠিত শান্তি আলোচনায় তালেবানের যে দলটি রয়েছে তাদের অন্যতম সদস্য বারাদার।

বারাদার মোল্লা ওমরের বিশ্বস্ত সহযোগীদের মধ্যে অন্যতম ছিলেন। ২০১০ সালে আইএসআই আর সিআইএ’র যৌথ অভিযানে তিনি পাকিস্তানের করাচি শহরে ধরা পড়েন। ২০১৮ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের অনুরোধে তিনি মুক্তি পান।

আফগানিস্তানের ওরুজগান প্রদেশের দেহ রাহওয়াদ জেলার উইটমাক গ্রামে ১৯৬৮ সালে জন্মগ্রহণ করেন বারাদার। ১৯৮০ সালে আফগানিস্তান থেকে সোভিয়েত বাহিনী হটাতে মার্কিন বাহিনীর সহায়তায় লড়াই করেছেন তিনি।

পরবর্তীতে তিনি সাবেক কমান্ডার মোহাম্মদ ওমরের সঙ্গে কান্দাহার প্রদেশের মাইওয়ান্দে একটি মাদ্রাসা পরিচালনা করেছেন। পশ্চিমা গণমাধ্যমের মতে, ওমর আর বারাদার বৈবাহিক সূত্রে আত্মীয়।

১৯৯৬ থেকে ২০০১ সালে তালেবান শাসনামলে সরকারের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন বারাদার। তিনি হেরাত আর নিমরোজের গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া তিনি সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ পদেও ছিলেন বলে জানা গেছে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top