shomoynew_wp969 সংসদে গ্রেনেড নিক্ষেপ, সার্বিয়ার এমপির স্ট্রোক | আন্তর্জাতিক | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি ২০২৬, ২৪শে মাঘ ১৪৩২


সংসদে গ্রেনেড নিক্ষেপ, সার্বিয়ার এমপির স্ট্রোক


প্রকাশিত:
৫ মার্চ ২০২৫ ০২:৫৪

আপডেট:
৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:৫১

ছবি সংগৃহীত

মধ্য ও দক্ষিণ-পূর্ব ইউরোপের বলকার অঞ্চলের দেশ সার্বিয়ায় সংসদের ভেতর সরকার ও বিরোধীদলীয় এমপিদের মধ্যে চরম হট্টগোল হয়েছে।

এসময় সরকারি এমপিদের লক্ষ্য করে ধোঁয়ার গ্রেনেড এবং কাঁদানে গ্যাস ছুড়েছেন বিরোধী দলের এমপিরা। খবর রয়টার্সের।

ঘটনার ভয়াবহতায় সংসদের মধ্যেই এক এমপি স্ট্রোক করেন। দেশটিতে গত চার মাস ধরে ব্যাপক আন্দোলন করছেন শিক্ষার্থীরা। এতে যোগ দিয়েছেন কৃষক, মজুরসহ সব সাধারণ মানুষ।

মঙ্গলবার (৪ মার্চ) তাদের পক্ষে বিক্ষোভ জানাতে সংসদে ধোঁয়ার গ্রেনেড মারেন বিরোধী এমপিরা।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সংসদে বিশ্ববিদ্যালয়ের ব্যয় বাড়ানো সংক্রান্ত একটি আইন পাস করানোর কথা ছিল। এছাড়া প্রধানমন্ত্রীর পদত্যাগও নিশ্চিত করার কথা ছিল। কিন্তু এ দুটি বিষয় এড়িয়ে অন্য বিষয়গুলো সংসদের এজেন্ডায় আনায় ক্ষুব্ধ হন বিরোধীরা।

গত বছর সার্বিয়ার নোভি সাদে রেলস্টেশনের ছাদ ধসে ১৫ জন নিহত হন। ওই ঘটনার পর সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। এর জেরে দেশটির প্রধানমন্ত্রী মিলোসি ভুকেভিক পদত্যাগ করতে বাধ্য হন।

কিন্তু এতে আন্দোলনে ভাটা পড়েনি। এখন আন্দোলনের মুখে প্রেসিডেন্ট আলেক্সান্ডার ভুকিকের প্রায় এক দশকের শাসন হুমকির মুখে পড়েছে।

মঙ্গলবার প্রধানমন্ত্রীর পদত্যাগ ও অন্যান্য বিষয় সংসদের এজেন্ডায় আনে ক্ষমতাসীন দল সার্বিয়ান প্রোগ্রেসিভ পার্টি (এসএনএস)।

ওই সময় বিরোধী দলের এমপিরা তাদের আসন থেকে ওঠে স্পিকারের দিকে ছুটে যান এবং সংসদের নিরাপত্তারক্ষীদের সঙ্গে বিবাদে জড়ান।

অপর একটি অংশ ধোঁয়ার গ্রেনেড এবং কাঁদানে গ্যাস ছুড়ে মারেন। টিভিতে প্রচারিত সরাসরি ভিডিওতে দেখা যায়, সংসদের ভেতর থেকে গোলাপি ও কালো রঙের ধোঁয়া বের হচ্ছে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top