shomoynew_wp969 ১৭ দিনে ১১ হাজার মেক্সিকান অভিবাসীকে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র | আন্তর্জাতিক | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি ২০২৬, ২৪শে মাঘ ১৪৩২


১৭ দিনে ১১ হাজার মেক্সিকান অভিবাসীকে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র


প্রকাশিত:
৭ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:৪১

আপডেট:
৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:০৯

ছবি সংগৃহীত

২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শপথ গ্রহণের পর থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত মোট ১৭ দিনে প্রায় ১১ হাজার নথিবিহীন মেক্সিকান অভিবাসীকে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। এই অভিবাসীদের মধ্যে প্রায় ২ হাজার ৫০০ জন অন্যান্য দেশের নাগরিকরাও রয়েছে।

এই নাগরিকদের সবাই মধ্য ও দক্ষিণ আমেরিকা থেকে আসা। শুক্রবার রাজধানী মেক্সিকো সিটিতে নিজ কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শিনবাম।

সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট আরও বলেন, মেক্সিকোর সরকারও দেশটির কারাগারে আটক নথিবিহীন অভিবাসীদের মুক্তি প্রদান এবং তাদেরকে নিজ নিজ দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।

“এই অভিবাসীদের যারা নিজ দেশে ফিরে যেতে চায়, তাদের আমরা সহযোগিতা করব। কিন্তু সরকারের পক্ষ থেকে তাদেরকে নিজ দেশে ফেরত পাঠানোর জন্য চাপ প্রয়োগ বা জবরদস্তি করা হবে না,” সংবাদ সম্মেলনে বলেন ক্লডিয়া শিনবাউম।

২০২৪ সালের নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনের সময় রিপাবলিকান দলের প্রার্থী ও সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছিলেন— ক্ষমতায় গেলে যুক্তরাষ্ট্রকে অবৈধ অভিবাসীমুক্ত করবেন। নির্বাচনে জয়ী হওয়ার পর সাংবিধানিক বিধি মেনে গত ২০ জানুয়ারি শপথ গ্রহণ করেন ট্রাম্প এবং সে দিন বেশ কয়েকটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন তিনি। সেসবের মধ্যে ‘আগ্রাসনের বিরুদ্ধে মার্কিন জনগণকে সুরক্ষা প্রদান’ নামের একটি আদেশও ছিল।

সরকারি পরিসংখ্যান অনুযায়ী, যুক্তরাষ্ট্রে বর্তমানে বসবাস করছেন ১৭ লাখেরও বেশি নথিবিহীন অভিবাসী। তাদের মধ্যে অন্তত ১০ লাখকে ফেরত পাঠানোর লক্ষ্য নিয়েছে ওয়াশিংটন।

দেশটির দল নিরপেক্ষ শীর্ষস্থানীয় থিঙ্কট্যাংক সংস্থা পিউ রিসার্চ সেন্টারের তথ্য অনুসারে, যুক্তরাষ্ট্রে বসবাসরত বৈধ এবং অবৈধ অভিবাসীদের মধ্যে শীর্ষে রয়েছেন মেক্সিকানরা। তারপর দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছেন এল সালভাদর ও ভারত থেকে যাওয়া লোকজন।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top