shomoynew_wp969 বাংলাদেশসহ বিভিন্ন দেশ থেকে গবাদিপশু পণ্য আমদানি নিষিদ্ধ করল চীন | আন্তর্জাতিক | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি ২০২৬, ২৪শে মাঘ ১৪৩২


বাংলাদেশসহ বিভিন্ন দেশ থেকে গবাদিপশু পণ্য আমদানি নিষিদ্ধ করল চীন


প্রকাশিত:
২৭ জানুয়ারী ২০২৫ ০৫:১৭

আপডেট:
৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:৩২

ছবি সংগৃহীত

গবাদি পশুর পক্স ও পা-মুখের রোগের প্রাদুর্ভাবের কারণে বাংলাদেশ-সহ এশিয়া, আফ্রিকা এবং ইউরোপীয় বিভিন্ন দেশ থেকে ভেড়া, ছাগল, হাঁস-মুরগি, অন্যান্য পশু এবং পশুপণ্য আমদানি নিষিদ্ধ করেছে চীন। দেশটির জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অব কাস্টমস এই নিষেধাজ্ঞা আরোপ করেছে বলে সোমবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে।

এর আগে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশ্বের বিভিন্ন দেশে গবাদিপশু ও অন্যান্য পশুপাখির রোগের প্রাদুর্ভাবের বিষয়ে তথ্য প্রকাশ করে। এরপর গত ২১ জানুয়ারি চীনের জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অব কাস্টমস একাধিক বিবৃতি জারি করে নিষেধাজ্ঞা আরোপের তথ্য জানায়।

চীনের জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অব কাস্টমস বলছে, গবাদিপশু ও অন্যান্য পশুপাখির মাঝে পক্স ও পা-মুখের রোগ ছড়িয়ে পড়ায় আফ্রিকা, এশিয়া ও ইউরোপের বিভিন্ন দেশ থেকে ভেড়া, ছাগল, হাঁস-মুরগি ও অন্যান্য পশুর আমদানি নিষিদ্ধ করা হয়েছে। বিভিন্ন ধরনের প্রক্রিয়াজাত এবং অপ্রক্রিয়াজাত পশুপণ্যও এই নিষেধাজ্ঞার আওতায় রয়েছে।

বিশ্বের বৃহত্তম মাংস আমদানিকারক দেশ চীনের এই নিষেধাজ্ঞায় ঘানা, সোমালিয়া, কাতার, কঙ্গো প্রজাতন্ত্র, নাইজেরিয়া, তানজানিয়া, মিসর, বুলগেরিয়া, পূর্ব তিমুর এবং ইরিত্রিয়া ক্ষতিগ্রস্ত হবে।

চীনা কর্তৃপক্ষ বলেছে, ভেড়া ও ছাগলের পক্সের প্রাদুর্ভাবের কারণে ফিলিস্তিন, পাকিস্তান, আফগানিস্তান, নেপাল এবং বাংলাদেশ থেকেও ভেড়া, ছাগল এবং অন্যান্য পশুপণ্য আমদানি নিষিদ্ধ করা হয়েছে।

পা ও মুখের রোগের প্রাদুর্ভাবের কারণে জার্মানি থেকেও শূকর ও শূকরের পণ্য আমদানি নিষিদ্ধ করা হয়েছে বলে জানিয়েছে বেইজিং।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top