shomoynew_wp969 পেরুতে বাস উল্টে খাদে, নিহত ২৭ | আন্তর্জাতিক | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


পেরুতে বাস উল্টে খাদে, নিহত ২৭


প্রকাশিত:
১৯ জুন ২০২১ ০৭:২৬

আপডেট:
১৯ জুন ২০২১ ১৭:০১

ছবি-সংগৃহীত

পেরুতে খনি শ্রমিকদের বহনকারী একটি বাস উল্টে খাদে পড়ে গেলে ২৭ যাত্রী নিহত এবং আরও ১৩ জন আহত হয়েছেন।

দেশটির দক্ষিণাঞ্চলের একটি খনি থেকে অর্ধশত শ্রমিককে নিয়ে ফেরার পথে ওই দুর্ঘটনা ঘটে। খবর আনাদোলুর।

দেশটির কর্তৃপক্ষ শুক্রবার এক বিবৃতিতে বলেছে, বাসটি পেল্লানকাটা এলাকার ওই খনি থেকে শ্রমিকদের নিয়ে আরেকিপা শহরের দিকে যাচ্ছিল।

পাহাড়ি রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি গভীর খাদে পড়ে গেলে ওই হতাহতের ঘটনা ঘটে।

খবর পেয়ে উদ্ধারকর্মীরা দুর্ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে। এদের মধ্যে গুরুতর আহত ১৩ জনকে নাজকা নামে একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দেশটির পাহাড়ি রাস্তায় প্রতি বছর ৩ হাজারের বেশি মানুষ সড়ক দুর্ঘটনায় মারা যায়।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top