shomoynew_wp969 ভারতে করোনায় আরও ৩৩০৩ জনের প্রাণহানি | আন্তর্জাতিক | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


ভারতে করোনায় আরও ৩৩০৩ জনের প্রাণহানি


প্রকাশিত:
১৩ জুন ২০২১ ০৭:৩৯

আপডেট:
৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:০২

ছবি: সংগৃহীত

করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারত। দেশটিতে গত ২৪ ঘণ্টায় আরও তিন হাজার ৩০৩ জনের মৃত্যু হয়েছে। রোববার (১৩ জুন) সকালে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানায় হিন্দুস্তান টাইমস।

খবরে বলা হয়, গত ২৪ ঘণ্টায় তিন হাজার ৩০৩ জনের মৃত্যু হয়েছে করোনায়। এ নিয়ে দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল তিন লাখ ৭০ হাজার ৩৮৪ জনে। এ সময়ের মধ্যে আক্রান্ত হয়েছেন ৮০ হাজার ৮৩৪ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্ত হয়েছেন দুই কোটি ৯৪ লাখ ৩৯ হাজার ৯৮৯ জন।

রোববার সকাল পর্যন্ত বিশ্বে করোনায় মৃত্যু হয়েছে ৩৮ লাখ ১০ হাজার ৭৬৩ জনের, আক্রান্ত হয়েছেন ১৭ কোটি ৬৪ লাখ ১৭ হাজার ৩৫৭ জন।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top