shomoynew_wp969 উবারকে ৩২ কোটি ৪০ লাখ ডলার জরিমানা | আন্তর্জাতিক | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

শনিবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৬, ২৪শে মাঘ ১৪৩২


যুক্তরাষ্ট্রে তথ্য পাচার

উবারকে ৩২ কোটি ৪০ লাখ ডলার জরিমানা


প্রকাশিত:
২৬ আগস্ট ২০২৪ ০৭:৪২

আপডেট:
৭ ফেব্রুয়ারি ২০২৬ ০৫:৩১

ফাইল ছবি

ইউরোপের চালকদের ব্যক্তিগত তথ্য যুক্তরাষ্ট্রে পাচার করার অভিযোগে রাইড শেয়ারিং অ্যাপ উবারকে ২৯ কোটি ইউরো (৩২ কোটি ৪০ লাখ ডলার) জরিমানা করেছে নেদারল্যান্ডসের ডেটা সুরক্ষা বিষয়ক নিয়ন্ত্রক সংস্থা ডাচ ডেটা প্রোটেকশন অথরিটি (ডিপিএ)। খবর এএফপির।

শনিবার এক বিবৃতিতে ডিপিএ জানিয়েছে, উবারের বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নের ডেটা সুরক্ষা বিষয়ক নীতিমালা (জিডিপিআর) লঙ্ঘণের যে গুরুতর অভিযোগ উঠেছিল, সেটির সপক্ষে প্রমাণ পাওয়া গেছে। তার ভিত্তিতেই নির্ধারণ করা হয়েছে এই জরিমানা।

“যুক্তরাষ্ট্রে তথ্য পাঠানো ইস্যুতে জিডিপিআরের যেসব নীতিমালা রয়েছে, সেসবের একটিও মানেনি উবার। এটা অত্যন্ত গুরুতর অপরাধ,” বলা হয়েছে ডিপিএ’র বিবৃতিতে।

এদিকে উবারের কর্তৃপক্ষ জানিয়েছে, এই জরিমানার আদেশের বিরুদ্ধে আদালতে আপিল করবে কোম্পানি। উবারের এক মুখপাত্র এএফপিকে বলেন, “আমরা জিডিপিআর সম্পূর্ণ মেনে যুক্তরাষ্ট্রে আমাদের হেডকোয়ার্টারে তথ্য পাঠিয়েছি। জরিমানার যে আদেশ দেওয়া হয়েছে, সেটি ত্রুটিপূর্ণ এবং অন্যায্য। আমরা এই আদেশের বিরুদ্ধে আদালতে আপিল করব।”



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top