shomoynew_wp969 লিবিয়ায় গাড়ি বোমা হামলায় দুই সদস্য নিহত | আন্তর্জাতিক | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


আহত ৫

লিবিয়ায় গাড়ি বোমা হামলায় দুই সদস্য নিহত


প্রকাশিত:
৭ জুন ২০২১ ০৮:৪১

আপডেট:
৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:০২

প্রতীকী ছবি

গাড়ি বোমা হামলায় লিবিয়ার নিরাপত্তা বাহিনীর দুই সদস্য নিহত হয়েছেন। এ হামলায় আহত হয়েছে আরও ৫ জন।

রোববার (০৬ জুন) সন্ধ্যায় দেশটির দক্ষিণাঞ্চলের সেবহা শহরে একটি চেকপোস্টে এ বোমা হামলার ঘটনা ঘটে।

সেবহা শহরের পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে আরব নিউজের খবরে বলা হয়, নিরাপত্তা বাহিনীর সদস্যদের সামনে চেকপোস্ট পার হওয়ার সময় একটি প্রাইভেটকারে বিস্ফোরণের ঘটনা ঘটে।

রাজধানী ত্রিপলি থেকে ৭৫০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত সেবহা শহরে এ গাড়ি বোমা হামলায় নিরাপত্তা বাহিনীর দুই সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৫ জন। এখন পর্যন্ত কেউ-ই এ হামলার দায় স্বীকার করেনি।

সেবহা লিবিয়ার ফেজ্জান প্রদেশের রাজধানী। এটি খলিফা হাফতারের নিয়ন্ত্রণাধীন এলাকা। অঞ্চলটিতে কয়েকবছর ধরে অসংখ্য সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top