shomoynew_wp969 ভারতে সামরিক বিস্ফোরক তৈরির কারখানায় বিস্ফোরণ | আন্তর্জাতিক | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি ২০২৬, ২৪শে মাঘ ১৪৩২


নিহত ৯

ভারতে সামরিক বিস্ফোরক তৈরির কারখানায় বিস্ফোরণ


প্রকাশিত:
১৭ ডিসেম্বর ২০২৩ ০৬:১৪

আপডেট:
৬ ফেব্রুয়ারি ২০২৬ ২০:০১

ফাইল ছবি

ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের একটি বিস্ফোরক কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই বিস্ফোরণে অন্তত ৯ জন শ্রমিক নিহত ও আরো কয়েকজন আহত হয়েছেন। রোববার সকালের দিকে মহারাষ্ট্রের মধ্যাঞ্চলীয় নাগপুর জেলায় কারখানায় বিস্ফোরণে হতাহতের এই ঘটনা ঘটেছে। স্থানীয় পুলিশের এক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে টেলিফোনে এই তথ্য জানিয়েছেন।

সালভি নামের ওই পুলিশ কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, সোলার ইন্ডাস্ট্রিজ ইন্ডিয়ার একটি কারখানায় সকাল সাড়ে ৮টার দিকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

সোলার ইন্ডাস্ট্রিজের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, কারখানাটি শিল্প ও সামরিক বিস্ফোরক তৈরি করে। একই সঙ্গে ভারতের প্রতিরক্ষা খাতের জন্য রকেট প্রোপেল্যান্ট ও ওয়ারহেডও তৈরি করা হয় এই কারখানায়।

পুলিশ কর্মকর্তা সালভি বলেছেন, কারখানায় বিস্ফোরণে আহতদের উদ্ধারের পর পার্শ্ববর্তী একটি হাসপাতালে নেওয়া হয়েছে। বিস্ফোরণে হতাহতের সংখ্যা বাড়তে পাারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন।

রোববার সকালের দিকে বিস্ফোরণের পরপরই পুলিশের একটি তদন্ত দল কারখানাটি পরিদর্শন করেছে। এই তদন্ত দলে ছিলেন পুলিশ কর্মকর্তা সালভি। তিনি বলেন, বিস্ফোরণের কারণ জানতে পুলিশের পক্ষ থেকে তদন্ত শুরু করা হয়েছে। কারখানাটির গাড়ি পার্কিং এলাকায় বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছেন তিনি।

এই বিষয়ে জানতে সোলার ইন্ডাস্ট্রিজ ইন্ডিয়ার ওয়েবসাইটে দেওয়া টেলিফোন নম্বরে কল করা হলেও কোনও সাড়া পাওয়া যায়নি বলে জানিয়েছে রয়টার্স। এছাড়া মন্তব্য জানতে ই-মেইল করা হলেও তাৎক্ষণিকভাবে কোনও প্রতিক্রিয়া জানা যায়নি।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top