shomoynew_wp969 বাইডেনের শেষ প্রচারণায় লেডি গাগা | আন্তর্জাতিক | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


বাইডেনের শেষ প্রচারণায় লেডি গাগা


প্রকাশিত:
২ নভেম্বর ২০২০ ১৪:৫৭

আপডেট:
৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:২৬

লেডি গাগা ও বাইডেন। ছবি: সিএনএন

মার্কিন নির্বাচনের একদিন আগে শেষ প্রচারণা চালাচ্ছেন ডেমোক্র্যাট পার্টির প্রার্থী জো বাইডেনের প্রচার শিবির।

সোমবার (০২ নভেম্বর) সাবেক ভাইস প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে পেনিসিলভিয়ায় প্রচারণায় থাকবেন সংগীত তারকা লেডি গাগা। পাশাপাশি এ তারকাকে নিয়ে ওহাইও অঙ্গরাজ্যের ক্লিভল্যান্ডে যাবেন জো বাইডেনের প্রচার শিবির।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, দোদুল্যমান বা ব্যাটলগ্রাউন্ড রাজ্য হিসেবে পরিচিত পেনসিলভানিয়ার পিটসবার্গে জো বাইডেন ও তার স্ত্রী জিল বাইডেনের সঙ্গে ভোটের আগের দিন র‍্যালিতে অংশ নেবেন লেডি গাগা। আর ভাইস প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিস ও তার স্বামী ডগ এমহফের সঙ্গে ফিলাডেলফিয়ায় প্রচারে অংশ নেবেন জন লিজেন্ড।

লেডি গাগা রাজনীতিতে কোনও আগন্তুক নন। সামাজিক যোগাযোগের মাধ্যমে সক্রিয় এই তারকা তার অনুসারীদের ভোট দেওয়ার ব্যাপারে উৎসাহ দিয়ে যাচ্ছেন। এর আগে ২০১৭ সালে যৌন হয়রানির বিরুদ্ধে জো বাইডেনের একটি প্রচারণায় অংশ নিয়েছিলেন তিনি।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top