shomoynew_wp969 পরকীয়ার অভিযোগে স্ত্রীকে বিবস্ত্র করে পুরো গ্রাম হাঁটালেন স্বামী | আন্তর্জাতিক | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি ২০২৬, ২৪শে মাঘ ১৪৩২


পরকীয়ার অভিযোগে স্ত্রীকে বিবস্ত্র করে পুরো গ্রাম হাঁটালেন স্বামী


প্রকাশিত:
২ সেপ্টেম্বর ২০২৩ ১৫:১৬

আপডেট:
৬ ফেব্রুয়ারি ২০২৬ ১১:২৩

প্রতিকী ছবি

পরকীয়ার অভিযোগ এনে ভারতের রাজস্থানে নিজের ২১ বছর বয়সী স্ত্রীকে বিবস্ত্র করে পুরো গ্রামে হাঁটিয়েছেন তার স্বামী। পুলিশের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি শনিবার (২ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে জানিয়েছে, গত বৃহস্পতিবার রাজস্থানের প্রতাপগড় বিভাগে এমন ভয়াবহ ঘটনা ঘটে।

ওই নারীকে বিবস্ত্র করে হাঁটানোর একটি ভিডিও ফাঁস হয়েছে। এতে দেখা যাচ্ছে, এক ব্যক্তি (স্বামী) ওই নারীকে বাড়ির সামনে জোরপূর্বক বিবস্ত্র করছেন। এরপর তাকে বিবস্ত্র অবস্থায় গ্রামের রাস্তা দিয়ে হাঁটান তিনি। ওই সময় এই নারী সাহায্য চেয়ে চিৎকার করতে থাকেন।

পুলিশ জানিয়েছে, অপর এক ব্যক্তির সঙ্গে ওই নারীর পরকীয়ার সম্পর্কের অভিযোগ ছিল। এতে ক্ষিপ্ত হয়ে তার স্বামী এমন ঘটনা ঘটিয়েছেন।

ঘটনাটি জানাজানি হওয়ার পরই পুলিশ দ্রুত পদক্ষেপ নেয়। ইতিমধ্যে ওই নারীর স্বামীসহ সাতজনকে গ্রেপ্তার করেছে তারা।

রাজস্থান পুলিশের মহাপরিচালক উমেশ মিশ্রা জানিয়েছেন, বিবাহিত হওয়া সত্ত্বেও আরেক পুরুষের সঙ্গে বসবাসয় করায় ওই নারীর শশুর বাড়ির লোকজন তাকে ধরে নিয়ে গ্রামে নিয়ে আসেন এবং বিবস্ত্র করে গ্রামে হাঁটান।

গত মে মাসে ভারতের মণিপুরে দুই উপজাতি নারীকে বিবস্ত্র করে হাঁটানো হয়। সেই ঘটনার ভিডিও গত জুলাইয়ে ভাইরাল হওয়ার পর পুরো ভারত উত্তাল হয়ে ওঠে। সেটির রেশ কাটতে না কাটতেই রাজস্থানে একই ধরনের ঘটনা ঘটল।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top