shomoynew_wp969 সঙ্গীকে মেরে টুকরো টুকরো করার পর প্রেসার কুকারে সিদ্ধ করলেন তিনি | আন্তর্জাতিক | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


সঙ্গীকে মেরে টুকরো টুকরো করার পর প্রেসার কুকারে সিদ্ধ করলেন তিনি


প্রকাশিত:
৮ জুন ২০২৩ ১৩:৫০

আপডেট:
৬ ফেব্রুয়ারি ২০২৬ ০৫:১২

ফাইল ছবি

ভারতের বাণিজ্যিক রাজধানী-খ্যাত মুম্বাইয়ে রোমহর্ষক এক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। মুম্বাইয়ের এক ব্যক্তি তার দীর্ঘদিনের লিভ-ইন পার্টনারকে হত্যার পর লাশ কয়েক টুকরো করেছে। এতেই ক্ষান্ত হননি তিনি, লাশের কিছু টুকরো প্রেসার কুকারে সিদ্ধও করেছেন।

রোমহর্ষক এই হত্যাকাণ্ডের ঘটনা ভারতে কয়েক মাস আগের চাঞ্চল্যকর শ্রদ্ধা ওয়াকার হত্যার ঘটনার কথা স্মরণ করিয়ে দিচ্ছে। গত বছরের নভেম্বরে দেশটির রাজধানী দিল্লিতে শ্রদ্ধা ওয়াকার নামের এক তরুণীকে তার সঙ্গী আফতাব পুনাওয়ালা হত্যার পর টুকরো টুকরো করে শহরের বিভিন্ন এলাকায় ফেলে দেন।

দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, বুধবার গভীর রাতে মুম্বাইয়ের মীরা রোডের গীতা নগর এলাকার একটি আবাসিক ভবনের সপ্তম তলা থেকে হত্যাকাণ্ডের শিকার ৩২ বছর বয়সী সরস্বতী বৈদ্য নামের এক নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নয়া নগর পুলিশ স্টেশনের জ্যেষ্ঠ এক কর্মকর্তা বলেছেন, সরস্বতী বৈদ্যের সঙ্গে গত তিন বছর ধরে লিভ-ইন সম্পর্ক ছিল মনোজ সানের (৫৬)। তখন থেকে মীরা রোডের ভাড়া করা বাসায় একসঙ্গে বসবাস করে আসছিলেন তারা।

ওই কর্মকর্তা বলেছেন, সরস্বতী বৈদ্যের বাসায় ভয়ানক দৃশ্য দেখে ভবনের অন্য বাসিন্দারা পুলিশকে সতর্ক করে দিয়েছিলেন। বৈদ্য ও সানের বাসা থেকে উৎকট গন্ধ বেরিয়ে আসছে বলে পুলিশের কাছে অভিযোগ করেন তারা।

পরে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ কর্মকর্তারা সরস্বতী বৈদ্যের খণ্ডিত মরদেহ উদ্ধার করেন। তার মরদেহ কয়েক টুকরো করা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ। মুম্বাই পুলিশের উপকমিশনারর জয়ন্ত বাজবল বলেন, ঘটনাস্থলে গিয়ে কর্মকর্তারা বৈদ্যের পচে যাওয়া মরদেহ দেখতে পান; যা একাধিক টুকরো করা হয়েছিল।

তিনি বলেন, প্রাথমিক তদন্তে ওই নারীকে নির্মমভাবে হত্যা করা হয়েছে বলে জানা গেছে। ভয়ানক এই হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ সানেকে গ্রেপ্তার করেছে। তবে কী কারণে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে তা এখনও জানা যায়নি।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top