shomoynew_wp969 দিল্লির এক বাড়ি থেকেই ৪৮ অক্সিজেন সিলিন্ডার জব্দ | আন্তর্জাতিক | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


দিল্লির এক বাড়ি থেকেই ৪৮ অক্সিজেন সিলিন্ডার জব্দ


প্রকাশিত:
২৪ এপ্রিল ২০২১ ০৮:৫৪

আপডেট:
৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৩৩

গ্রেফতার ব্যক্তি। ছবি: সংগৃহীত

ভারতে মেডিকেল অক্সিজেনের তীব্র সংকট দেখা দিয়েছে। কিন্তু এর মধ্যেই দিল্লির একটি বাড়ি থেকে অক্সিজেনের ৪৮টি সিলিন্ডার জব্দ করা হয়েছে। এর মধ্যে ৩২টি বড় ও ১৬টি ছোট সিলিন্ডার রয়েছে। শুক্রবার (২৩ এপ্রিল) এগুলো উদ্ধার করে পুলিশ। খবর ভারতীয় গণমাধ্যম এনডিটিভির।

খবরে বলা হয়েছে, বাড়ির মালিক অনিল কুমার দাবি করেছেন তিনি শিল্প অক্সিজেনের ব্যবসা করেন। তাকে গ্রেফতার করা হয়েছে। ৫১ বছর বয়সী অনিল তার ব্যবসায়ের জন্য লাইসেন্স দেখাতে পারেননি বলে পুলিশ জানিয়েছে। অভিযুক্ত বড় সিলিন্ডার থেকে অক্সিজেন স্থানান্তর করার পরে ১২ হাজার ৫০০ রূপি করে একটি ছোট সিলিন্ডার বিক্রি করতেন। আদালতের অনুমতি পেলে শনিবার (২৪ এপ্রিল) পুলিশ উদ্ধার করা সিলিন্ডারগুলো যাদের দরকার তাদের মধ্যে বিতরণ করবেন।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top