shomoynew_wp969 রাজউকের নতুন চেয়ারম্যান ড. সাঈদ হাসান | আবাসন | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


রাজউকের নতুন চেয়ারম্যান ড. সাঈদ হাসান


প্রকাশিত:
১৫ ফেব্রুয়ারি ২০২১ ১৫:১১

আপডেট:
৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:০১

ড. সাঈদ হাসান শিকদার। ফাইল ছবি

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এর চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন ড. সাঈদ হাসান শিকদার। এর আগে তিনি পরিকল্পনা বিভাগে অতিরিক্ত সচিব হিসেব কর্মরত ছিলেন।

সোমবার (১৫ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

রাজউক চেয়ারম্যানের দায়িত্ব চালিয়ে আসা মোহাম্মদ সাঈদ নুর আলম গত ৪ ফেব্রুয়ারি অবসরোত্তর ছুটিতে (পিআরএল) গেছেন। পিআরএলে যাওয়ার সুবিধার্থে অতিরিক্ত সচিব পদমর্যাদার কর্মকর্তা সাঈদ নুর আলমকে ৩ জানুয়ারি বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসসি) করে জনপ্রশাসন মন্ত্রণালয়।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top