shomoynew_wp969 রাজউক চেয়ারম্যানের দুর্নীতি অনুসন্ধানে দুদক, ৩ সদস্যের টিম গঠন | আবাসন | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


রাজউক চেয়ারম্যানের দুর্নীতি অনুসন্ধানে দুদক, ৩ সদস্যের টিম গঠন


প্রকাশিত:
৪ মার্চ ২০২৫ ০০:৩৮

আপডেট:
৪ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৫১

ছবি সংগৃহীত

বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে পূর্বাচল নতুন শহর প্রকল্পসহ বিভিন্ন প্রকল্পের অর্থ আত্মসাৎ এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. ছিদ্দিকুর রহমান সরকারের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক।

দুদকের প্রধান কার্যালয়ে কমিশন থেকে গত ২৭ ফেব্রুয়ারি এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। পরে সোমবার (৩ মার্চ) তিন সদস্যের অনুসন্ধান টিম গঠন করা হয়েছে। দুদকের ঊর্ধ্বতন একজন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদকের একটি চিঠির সূত্রে জানা যায়, এ বিষয়ে অনুসন্ধান করতে দুদকের পরিচালক আবুল হাসানতকে টিম প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। অনুসন্ধান দলের অন্য সদস্যরা হলেন- সহকারী পরিচালক বিষাণ ঘোষ ও উপসহকারী পরিচালক আফিয়া খাতুন।

রাজউক চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ আছে ক্ষমতার অপব্যবহার অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে পূর্বাচল নতুন শহর প্রকল্পসহ বিভিন্ন প্রকল্পের অর্থ আত্মসাৎ করেছেন তিনি। এছাড়া নিজ নামে ও পরিবারের অন্যান্য সদস্যদের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। এরই মধ্যে অভিযোগ সংশ্লিষ্ট নথিপত্র যাচাই-বাছাইয়ের কাজ শুরু হয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে জানতে চাইলে মো. ছিদ্দিকুর রহমান সরকার বলেন, আমার বিরুদ্ধে একটি পক্ষ অভিযোগ করতে পারে। আমার জানা মতে আমি যথাযথভাবে কাজ করছি। আমার সম্পদ ওইভাবে কিছু নাই। আর দুর্নীতির ককক্রিট তথ্য হলে জানতাম। রাজউকের কিছু লোকজন আমার বিরুদ্ধে কাজ করছে, তারা হয়ত কিছু করতে চায়। দেখা যাক সামনে কি হয়।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top