shomoynew_wp969 রাজউকে দুদকের অভিযান | আবাসন | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


রাজউকে দুদকের অভিযান


প্রকাশিত:
১ জানুয়ারী ২০২৫ ০৬:০৫

আপডেট:
৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:২৬

ফাইল ছবি

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।বুধবার (১ জানুয়ারি) রাজউকের প্রধান কার্যালয়ের পূর্বাচল উপশহর প্রকল্প বিভাগে অভিযান পরিচালনা করছেন দুদকের ৬ সদস্যের একটি দল।

রাজউকের একাধিক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে বলেছেন, হঠাৎ করে রাজউকে প্রবেশ করেন দুদকের কর্মকর্তারা। প্রথমেই তারা যায় রাজউকের পূর্বাচল উপশহর প্রকল্প কার্যালয়ে, সেখানে তারা বিভিন্ন নথি খতিয়ে দেখছেন।

জানা গেছে, বিগত সরকারের আমলে পূর্বাচল আবাসিক প্রকল্পে বেশ কিছু প্লট বরাদ্দ দিয়েছে যা নিয়ে নানা অভিযোগ রয়েছে। সেখানে বেশ কিছু নথিপত্র খুঁজে দেখছে দুদক।

এদিকে ক্ষমতার অপব্যবহার করে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠা করে ৬টি প্লট বরাদ্দ নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা। এই অভিযোগে শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানাসহ ৬ জনের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছিল দুর্নীতি দমন কমিশন (দুদক)। গত ২৬ ডিসেম্বর দুদকের প্রধান কার্যালয় থেকে এই দুর্নীতির বিষয়ে অনুসন্ধানের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। এরপরই আজ রাজউকে অভিযানে গেল দুদক।

অবৈধ উপায়ে প্লট বরাদ্দ নেওয়া ৬ জন হলেন- সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজিব ওয়াজেদ (জয়), মেয়ে সায়মা ওয়াজেদ (পুতুল), ছোট বোন শেখ রেহানা, রেহানার ছেলে রেদোয়ান মুজিব সিদ্দিকী ববি এবং রেহানার মেয়ে আজমিনা সিদ্দিকী।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top