shomoynew_wp969 আজ থেকে বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু | স্বাস্থ্য | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


আজ থেকে বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু


প্রকাশিত:
২৮ সেপ্টেম্বর ২০২২ ১৩:১৫

আপডেট:
৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৩৫

 ছবি : সংগৃহীত

 সরকার আবারও করোনা সংক্রমণ প্রতিরোধে প্রথম ও দ্বিতীয় ডোজ টিকা না নেওয়াদের জন্য বিশেষ টিকা ক্যাম্পেইনের আয়োজন করেছে। ক্যাম্পেইনের আওতায় ২৮ সেপ্টেম্বর থেকে আগামী ৩ অক্টোবর পর্যন্ত টিকা দেওয়া হবে। এ সময়ে প্রথম ডোজে বাদ পড়া ৩৩ লাখ এবং দ্বিতীয় ডোজে বাদ পড়া ৯৪ লাখ মানুষকে টিকার আওতায় আনার পরিকল্পনা করছে সরকার।

গত ১৭ সেপ্টেম্বর রাজধানীর হোটেল রেডিসনে আয়োজিত ‌৫-১১ বছরের শিশুদের কোভিড-১৯ টিকা কার্যক্রম বিষয়ক জাতীয় অ্যাডভোকেসি ওয়ার্কশপ শীর্ষক অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালিক এ তথ্য জানান।

এদিকে দেশে গত প্রায় দুই সপ্তাহ ধরে করোনা সংক্রমণ বাড়ছে। এর মধ্যে গত দুই দিনেই তার আগের ২৪ ঘণ্টায় প্রতিদিন ৭ শতাধিক করোনা রোগী শনাক্তের তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এছাড়া গত ২৬ সেপ্টেম্বর তার আগের ২৪ ঘণ্টায় একদিনে করোনায় ৬ জনের মৃত্যুর তথ্য জানিয়েছে সংস্থাটি।

দেশে এখন পর্যন্ত করোনার বুস্টার ডোজ পেয়েছেন ৪ কোটি ৫৫ লাখ ৮৪ হাজার জন। প্রথম ডোজ পেয়েছেন ১৩ কোটি ১২ লাখ ৭৪ হাজার জন। দ্বিতীয় ডোজের টিকা পেয়েছেন ১২ কোটি ১৭ লাখ ৬৫ হাজার মানুষ।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top