shomoynew_wp969 ফাইজারের সিইও ২য় বার করোনায় আক্রান্ত | স্বাস্থ্য | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


ফাইজারের সিইও ২য় বার করোনায় আক্রান্ত


প্রকাশিত:
২৫ সেপ্টেম্বর ২০২২ ১৩:৪৯

আপডেট:
৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৩৫

 ছবি : সংগৃহীত

মার্কিন ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান ফাইজারের প্রধান নির্বাহী কর্মকর্তা আলর্বাট বোরলা আবারও করোনাভাইরাসে আক্রান্ত । তবে তিনি সুস্থ আছেন বলে নিজেই জানিয়েছেন। খবর বার্তা সংস্থা রয়টার্সের

৬০ বছর বয়সী ফাইজারের প্রধান নির্বাহী বোরলা গত আগস্টে করোনা পরীক্ষা করালে পজেটিভ আসে। যুক্তরাষ্ট্রের খ্যাতনামা ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান ফাইজার এবং জার্মান প্রতিষ্ঠান বায়োনটেক-এর যৌথভাবে উৎপাদিত ভ্যাকসিনের চারটি ডোজ নিয়েছিলেন আলবার্ট বোরলা। এক বিবৃতিতে তিনি বলেন, ‘আমি সুস্থ আছি এবং উপসর্গ মুক্ত।’

শনিবার (২৪ সেপ্টেম্বর) বোরলা আরও বলেন, ‘আমি নতুন বাইভ্যালেন্ট বুস্টার ডোজ নেইনি। কারণ আমি গত আগস্টে করোনায় আক্রান্ত হই এবং সিডিসি’র নির্দেশনা অনুসারে এই ডোজ গ্রহণের জন্য তিন মাস অপেক্ষা করছিলাম।’



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top