shomoynew_wp969 চট্টগ্রামে ডেঙ্গু ও চিকুনগুনিয়ায় আরও ৭২ জন আক্রান্ত | স্বাস্থ্য | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


চট্টগ্রামে ডেঙ্গু ও চিকুনগুনিয়ায় আরও ৭২ জন আক্রান্ত


প্রকাশিত:
১০ সেপ্টেম্বর ২০২৫ ০৮:২৭

আপডেট:
৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:২৮

ছবি ‍: সংগৃহীত

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৪৩ জন এবং চিকুনগুনিয়ায় ২৯ জন আক্রান্ত হয়েছেন। বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম এ তথ্য নিশ্চিত করেন।

ডেঙ্গুতে আক্রান্তদের মধ্যে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ২১ জন, বিআইটিআইডিতে ৯ জন, চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ৪ জন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন এবং বেসরকারি হাসপাতালে ৬ জন ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।

সিভিল সার্জন কার্যালয় সূত্র জানিয়েছে, চট্টগ্রামে চলতি বছর ১ হাজার ৮৬৬ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ১৭ জন। গেল আগস্ট মাসে ৭০৫ জন এবং সেপ্টেম্বর মাসের এ পর্যন্ত ২৮৬ জন আক্রান্ত হন। চলতি বছর মোট আক্রান্তদের মধ্যে ৯৭৬ জন নগরীর এবং ৮৯০ জন জেলার অন্য এলাকার বাসিন্দা। আক্রান্তদের মধ্যে ৯৯০ জন পুরুষ, ৫৬৪ জন নারী ও ৩১২ জন শিশু রয়েছে।

অপরদিকে, চলতি বছর চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ১৭৭ জন। এর মধ্যে শিশু ২২৫ জন, পুরুষ ১ হাজার ৬৮৯ জন, নারী ১ হাজার ২৬৩ জন।

চট্টগ্রামে উপজেলা পর্যায়ে ৮৯০ জন ডেঙ্গু আক্রান্তের মধ্যে সীতাকুণ্ডে ৩২১, বাঁশখালীতে ১৫৯, আনোয়ারায় ৮১, লোহাগাড়ায় ৮১, সাতকানিয়ায় ৫৬, রাউজানে ৩২, কর্ণফুলীতে ২৯, হাটহাজারীতে ২৬, চন্দনাইশে ২৪, পটিয়ায় ২০ জন, মীরসরাইয়ে ১৫ জন, বোয়ালখালীতে ১০ ও ফটিকছড়িতে ১৪ জন, রাঙ্গুনিয়ায় ১২ জন ও সন্দ্বীপে ১০ জন রয়েছেন।

২০২৪ সালে ডেঙ্গুতে আক্রান্ত হন ৪ হাজার ৩২৩ জন এবং মারা গেছেন ৪৫ জন। ২০২৩ সালে আক্রান্ত হন ১৪ হাজার ৮৭ জন এবং মারা গেছেন ১০৭ জন। ২০২২ সালে ডেঙ্গুতে আক্রান্ত হন ৫ হাজার ৪৪৫ জন এবং মারা যান ৪১ জন।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top