shomoynew_wp969 ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ৩৫৬ জন | স্বাস্থ্য | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ৩৫৬ জন


প্রকাশিত:
২০ আগস্ট ২০২৫ ০৭:৩২

আপডেট:
২০ আগস্ট ২০২৫ ০৭:৪১

ছবি সংগৃহীত

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৫৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এই সময়ের মধ্যে এডিস মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি।

বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ১১৭ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬০, চট্টগ্রাম বিভাগে ৬৮ , বরিশাল বিভাগে ৬০, খুলনা বিভাগে ২০, রাজশাহী বিভাগে ২০, সিলেট বিভাগে ৭ ও ময়মনসিংহ বিভাগে ৪ জন রোগী ভর্তি হয়েছেন।

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চলতি বছরে জানুয়ারি থেকে এখন পর্যন্ত সবমিলিয়ে ২৭ হাজার ৪৭১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

এই রোগে আক্রান্ত হয়ে চলতি বছরে এখন পর্যন্ত ১০৫ জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়াদের মধ্যে ৬২ জন পুরুষ ও ৪৩ জন নারী।

ডিএম/রিয়া



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top