shomoynew_wp969 ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ২৫২ জন | স্বাস্থ্য | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ২৫২ জন


প্রকাশিত:
১৪ আগস্ট ২০২৫ ০৭:২৭

আপডেট:
৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:২৮

ছবি সংগৃহীত

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৫২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এই সময়ের মধ্যে এডিস মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।

এতে বলা হয়, গতকাল বুধবার (১৩ আগস্ট) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে সর্বোচ্চ ৮৯ জন ভর্তি হয়েছেন। এছাড়া, বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬৫ জন, ঢাকা বিভাগে ৩২ জন, চট্টগ্রাম বিভাগে ২৫ জন, রাজশাহী বিভাগে ১৬ জন, খুলনা বিভাগে ১৪ জন, ময়মনসিংহ বিভাগে ৬ জন ও রংপুর বিভাগে ৫ জন ভর্তি হয়েছেন।

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চলতি বছরে জানুয়ারি থেকে এখন পর্যন্ত সবমিলিয়ে ২৫ হাজার ৫৭৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে গত জুলাই মাসেই ১০ হাজার জন রোগী ভর্তি হয়েছেন।

এডিস মশাবাহিত এই রোগটিতে আক্রান্ত হয়ে চলতি বছরে এখন পর্যন্ত ১০৪ জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়াদের মধ্যে ৬১ জন পুরুষ ও ৪৩ জন নারী।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top