shomoynew_wp969 রাজশাহীর করোনা ইউনিটে আরও ১০ জনের মৃত্যু | স্বাস্থ্য | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


রাজশাহীর করোনা ইউনিটে আরও ১০ জনের মৃত্যু


প্রকাশিত:
৫ সেপ্টেম্বর ২০২১ ০৮:০০

আপডেট:
৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:২৮

ছবি: সংগৃহীত

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনায় গত দু’দিন ৫ করে মারা গেলেও আজ ১০ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পজিটিভ শনাক্ত ছয়জন এবং করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন তিনজন। এছাড়া করোনা নেগেটিভ হয়ে পরবর্তি স্বাস্থ্য জটিলতায় মৃত্যু হয়েছে আরও একজনের।

রোববার (৫ সেপ্টেম্বর) সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় রামেকের করোনা ইউনিটে এই ১০ জনের মৃত্যু হয়।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, মৃতদের মধ্যে রাজশাহীর চারজন, চাঁপাইনবাবগঞ্জের তিনজন, নাটোরের একজন, নওগাঁর একজন ও কুষ্টিয়ার একজন। এদের মধ্যে পাঁচজন পুরুষ ও পাঁচজন নারী।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে নতুন রোগি ভর্তি হয়েছেন ২৭ জন। একই সময় সুস্থ্য হয়ে হাসপাতাল ছেড়েছেন ২৪ জন। রোববার সকাল ৬টা পর্যন্ত করোনা ইউনিটে রোগী ভর্তি আছেন ১৪৫ জন। যাদের মধ্যে আইসিইউতে রয়েছেন ১৬ জন।

করোনা ইউনিটে চিকিৎসাধীন রোগিদের মধ্যে ৬৩ জন করোনা পজিটিভ শনাক্ত রোগী। উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ৬৩ জন; যাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া করোনা নেগেটিভ হয়েও পরবর্তী স্বাস্থ্য জটিলতায় চিকিৎসাধীন আছেন ১৯ জন।

রামেক পরিচালক জানান, শনিবার দুটি ল্যাবে রাজশাহী জেলার ৪০২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে ৩৮ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। যা আগের দিনের চেয়ে শূন্য দশমিক ৫৫ শতাংশ কমে সংক্রমণের হার দাঁড়িয়েছে ৯ দশমিক ৪৫ শতাংশে। এর আগের দিন শুক্রবার ছিল ১০ শতাংশ। তার আগে গত বৃহস্পতিবার শনাক্তের হার ছিল ১৩ দশমিক ৫৩ শতাংশ।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top