shomoynew_wp969 দেশে আরও ১৩ জনের শরীরে করোনা শনাক্ত | স্বাস্থ্য | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


দেশে আরও ১৩ জনের শরীরে করোনা শনাক্ত


প্রকাশিত:
১ জুলাই ২০২৫ ১০:৩৪

আপডেট:
৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:২৮

ছবি সংগৃহীত

গত ২৪ ঘণ্টায় (এক দিন) দেশে আরও ১৩ জনের শরীরে প্রাণঘাতী করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এই সময়ে নমুনা পরীক্ষা করা হয়েছিল ৩১২ জনের।

মঙ্গলবার (১ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের সমন্বিত নিয়ন্ত্রণ কক্ষ (আইইডিসিআর) থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে সারাদেশে কারও মৃত্যু হয়নি বলেও প্রতিবেদনে জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতরের প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় পরীক্ষাকৃত প্রতি ১০০টি নমুনার মধ্যে শনাক্তের হার ৪ দশমিক ১৭ শতাংশ।

চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৫৮২ জন এবং মৃত্যু হয়েছে ২২ জনের।

দেশে ২০২০ সালের ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্তের পর থেকে এখন পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন ২০ লাখ ৫২ হাজার ১২৭ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ২৯ হাজার ৫২১ জনের।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top