shomoynew_wp969 আন্দোলনে অঙ্গ হারানো শিক্ষার্থীদের দেওয়া হবে কৃত্রিম হাত-পা | স্বাস্থ্য | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


আন্দোলনে অঙ্গ হারানো শিক্ষার্থীদের দেওয়া হবে কৃত্রিম হাত-পা


প্রকাশিত:
১৪ আগস্ট ২০২৪ ০৬:৩৯

আপডেট:
৪ ফেব্রুয়ারি ২০২৬ ২০:৩৪

ফাইল ছবি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোটা সংস্কার আন্দোলন থেকে শেখ হাসিনার পতন পর্যন্ত হাত বা পা হারানো শিক্ষার্থী ও ব্যক্তিদের বিনামূল্যে কৃত্রিম অঙ্গ প্রতিস্থাপন করে দেবে রেটিনা।

বুধবার (১৪ আগস্ট) প্রতিষ্ঠানটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে যারা অঙ্গ হারিয়েছে, তাদেরকে যোগাযোগ করার অনুরোধ করা হচ্ছে। তথ্য জানানোর লিংক- https://forms.gle/h4aAwBiw75JB58wN9। এ ছাড়া, যেকোনো জিজ্ঞাসায় 09677-999-666 নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রেটিনা মেডিকেল অ্যান্ড ডেন্টাল অ্যাডমিশন কোচিং অঙ্গহীন হওয়া শিক্ষার্থীদের জন্য হাতে নিয়েছে কৃত্রিম অঙ্গ প্রতিস্থাপন প্রজেক্ট। রেটিনা পরিবারের পক্ষ থেকে এই ক্ষুদ্র উদ্যোগ হয়ত আমাদের বীরদের জীবন আগের মতো স্বাভাবিক করতে পারবে না, তবে আমরা আশা করছি যে, তাদের জীবনে চলার কঠিন পথ কিছুটা হলেও মসৃণ করতে পারব, ইনশাআল্লাহ।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top