shomoynew_wp969 নোয়াখালীর সেই নারীকে আগেও ২ বার ধর্ষণ করে দেলোয়ার | এক্সক্লুসিভ | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


নোয়াখালীর সেই নারীকে আগেও ২ বার ধর্ষণ করে দেলোয়ার


প্রকাশিত:
৬ অক্টোবর ২০২০ ১৫:০৭

আপডেট:
৬ অক্টোবর ২০২০ ১৫:২০

দেলোয়ার বাহিনীর দেলোয়ার। ছবি- সংগৃহীত

নোয়াখালীর বেগমগঞ্জে বিবস্ত্র করে নির্যাতন করা ওই নারীকে এক বছর আগে দুইবার ধর্ষণ করেছিলেন দেলোয়ার বাহিনীর দেলোয়ার। আজ মঙ্গলবার মানবাধিকার কমিশন তদন্ত দলের কাছে এক জবানবন্দিতে এই কথা জানান ভুক্তভোগী ওই গৃহবধূ।

ওই গৃহবধূ তদন্ত দলকে আরও জানান, দেলোয়ারের ভয়ে তিনি একথা এর আগে এতদিন কাউকে বলেননি।

এর আগে গত রোববার ওই গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশ পেলে তা ভাইরাল হয়ে যায়।

গৃহবধূর স্বজনরা জানায়, স্বামী অন্যত্র বিয়ে করায় বেগমগঞ্জে বাবার বাড়িতেই থাকতেন নির্যাতনের শিকার নারী। দীর্ঘদিন পর গত ২ সেপ্টেম্বর স্ত্রী’র সাথে দেখা করতে আসেন স্বামী। এসময় অনৈতিক কাজের অভিযোগ এনে গৃহবধূকে মারধর করে স্থানীয় কয়েকজন যুবক। বিবস্ত্র করে ধারণ করে ভিডিও। এমনকি এসময় ওই গৃহবধূর স্বামীকে বেঁধে রেখে আসামিরা তাকে ধর্ষণের চেষ্টা করে। এ ঘটনায় প্রধান আসামি বাদল ও দেলোয়ারসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পরে রাতে দেলোয়ারের স্বীকারোক্তি অনুযায়ী নোয়াখালীর বেগমগঞ্জে তার মাছের খামারে অভিযান চালিয়ে ৭টি তাজা ককটেল ও দুটি গুলি উদ্ধার করে র‌্যাব।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ফারুক বলেন, অস্ত্র ও গুলি উদ্ধারের ঘটনায় র‌্যাব বাদী হয়ে দেলোয়ার বাহিনী প্রধানের বিরুদ্ধে মামলা করেছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ৭ দিনের রিমান্ডের আবেদন করা হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top