shomoynew_wp969 ব্রিটিশ তারকার সঙ্গে শ্রাবন্তী, টলিউডে কিসের গুঞ্জন? | বিনোদন | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


ব্রিটিশ তারকার সঙ্গে শ্রাবন্তী, টলিউডে কিসের গুঞ্জন?


প্রকাশিত:
২৬ জানুয়ারী ২০২৩ ১৬:৪০

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:২৭

 ফাইল ছবি

টলিউডের অন্যতম আলোচিত অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। তার জীবনের গল্পও খানিকটা সিনেমার মতোই। ঝড়ঝাপটা কম যায়নি। তবে তিনি সদা হাসিখুশি থাকেন।

সম্প্রতি মুক্তি পেয়েছে তার ‘কাবেরী অন্তর্ধান’ ছবিটি। এর মধ্যে বুধবার (২৬ জানুয়ারি) তাকে দেখা গেল ব্রিটিশ তারকার সঙ্গে। তা হলে কি টলিউডের গণ্ডি পেরিয়ে হলিউডের পথে অভিনেত্রী?

বলিউড ছেড়ে হলিউডের পথে হেঁটেছেন দীপিকা পাড়ুকোন, আলিয়া ভাটের মতো তারকারা। ধীরগতিতে হলেও সাফল্য পেয়েছেন তারা। অন্যদিকে, প্রিয়ঙ্কা এখন রীতিমতো আন্তর্জাতিক তারকা। বলিউড অভিনেত্রীর তকমা খাটে না তার নামের পাশে। তেমন কোনো পরিকল্পনা কি রয়েছে শ্রাবন্তীরও?

খানিক হেসে, শ্রাবন্তী বলেন, 'ইচ্ছে তো থাকেই, মনের মতো কাজের সুযোগ পেলে নিশ্চয়ই করতে পারি।’ পাশপাশি নায়িকা এ-ও স্পষ্ট করে বলেন ব্রিটিশ তারকা টম কুলস্টনের সঙ্গে কোনো ইংরেজি ছবিতে নয়, দেখা যাবে বাংলা ছবিতেই। সায়ন্তন ঘোষাল পরিচালিত ছবি ‘রবীন্দ্রনাথ কাব্য রহস্য’তে দেখা যাবে তাকে। সিরিয়াল কিলিংয়ের গল্পে ঘেরা ছবির চিত্রনাট্য। শ্রাবন্তী ছাড়াও এ ছবিতে রয়েছেন প্রিয়াংশু চট্টোপাধ্যায়, ঋত্বিক চক্রবর্তী, বিদীপ্তা চক্রবর্তীর মতো তারকারা। পুরো শুটিংটাই হয়েছে লন্ডনে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top