shomoynew_wp969 প্রেমিকসহ করোনাভাইরাসে আক্রান্ত ক্যাটরিনা | বিনোদন | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


প্রেমিকসহ করোনাভাইরাসে আক্রান্ত ক্যাটরিনা


প্রকাশিত:
৭ এপ্রিল ২০২১ ০৬:৩১

আপডেট:
৭ এপ্রিল ২০২১ ১২:১৩

বলিউড তারকা ক্যাটরিনা কাইফ। ছবি : সংগৃহীত

বলিউড তারকা ক্যাটরিনা কাইফ ও তার প্রেমিক ভিকি কুশল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

মঙ্গলবার (০৬ এপ্রিল) ইনস্টাগ্রাম স্টোরিতে ক্যাটরিনা নিজেই কোভিডে আক্রান্ত হওয়ার খবর জানিয়েছেন।

তিনি লিখেছেন, ‘আমার করোনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে। তৎক্ষণাৎ নিজেকে সবার থেকে আলাদা করে নিয়েছি এবং বাড়িতেই কোয়ারেন্টিনে আছি। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী সব রকম সাবধানতা এবং নিয়ম মেনে চলছি।’

সোমবার (০৫ এপ্রিল) ভিকি কুশল নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে করোনায় আক্রান্ত হওয়ার খবর জানিয়ে বলেন, তিনি চিকিৎসকের পরামর্শ মেনে কোয়ারেন্টিনে রয়েছেন।

বলিউডে গুঞ্জন, দীর্ঘদিন ধরে ভিকি কুশলের সঙ্গে প্রেম করছেন ক্যাটরিনা।

এদিন করোনায় আক্রান্ত হওয়ার খবর জানিয়েছেন চিত্রনায়িকা ভূমি পেড়নেকারসহ বেশ কয়েক জন তারকা।

গত ৪ এপ্রিল বলিউড সুপারস্টার অক্ষয় কুমার করোনায় আক্রান্ত হন।

তিন দিন আগে আলিয়া ভাটের করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়। এ ছাড়া কার্তিক আরিয়ান, আমির খান, মিলিন্দ সোমান, গোবিন্দের মতো তারকারা সম্প্রতি করোনায় আক্রান্ত হয়েছেন।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top