shomoynew_wp969 গৃহশিক্ষকের কাছ থেকে প্রেমের প্রস্তাব পেয়েছিলেন কোয়েল | বিনোদন | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


গৃহশিক্ষকের কাছ থেকে প্রেমের প্রস্তাব পেয়েছিলেন কোয়েল


প্রকাশিত:
২৩ অক্টোবর ২০২২ ১৯:০০

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৪৯

ছবি সংগৃহীত

রূপে-গুণে-অভিনয়ে রাজত্ব করে যাচ্ছেন টালিউড কুইন কোয়েল মল্লিক। সোশ্যাল মিডিয়ায়ও বেশ জনপ্রিয় এই অভিনেত্রী। এক সন্তানের মা হয়েও এখনো আকর্ষণীয় ফিগারে রীতিমতো ছক্কা হাঁকাচ্ছেন কোয়েল।

কিন্তু এই অভিনেত্রী নিজের ব্যক্তিগত জীবন আড়ালে রাখতেই বেশ পছন্দ করেন। তবে বনি সেনগুপ্তর সঙ্গে এক টিভি শো-র আড্ডায় নিজের জীবনের নানা অজানা দিক তুলে ধরনের কোয়েল মল্লিক।

বনি কোয়েলকে প্রশ্ন করেন, তোমাকে নাকি গৃহশিক্ষক প্রেমের প্রস্তাব দিয়েছিল? সেটা শোনামাত্রই রীতিমতো চমকে যান কোয়েল। পাল্টা অভিনেত্রী বলেন, তোমার সোর্স এটাও জানে, তারপরই হাসিতে গড়িয়ে পড়েন কোয়েল। এবং নিজেই পুরো বিষয়টি খুলে বলেন।

কোয়েল মল্লিক জানান, সে সময় তিনি ক্লাস সেভেনে পড়েন। তার গৃহশিক্ষক একদিন পড়াতে এসে কোয়েলকে বলেছিলেন তাকে আজ একটা কথা বলবেন। তার আগে পড়া শেষ করতে হবে। পড়া শেষে তার গৃহশিক্ষক তাকে বলেন, সেই থ্রি ম্যাজিকেল ওয়ার্ডস। স্যারের মুখ থেকে এই কথা শুনে কোয়েলের মুখ নাকি ছোট হয়ে গিয়েছিল। রীতিমতো ভয় করতে শুরু করেছিল তার। তবে কোয়েলের স্যার সেদিন আর কোনো কথা না বলে সোজা নিচে নেমে গিয়েছিলেন।

এরপর শিক্ষক চলে যেতেই কোয়েল তার মা-কে সবটা বলে দিয়েছিল। সেদিনের ঘটনা জানার পর থেকে কোয়েলের মা আর সেই শিক্ষককে পড়াতে আসতে দেননি। তবে কোয়েল আরও জানান, এ বিষয়ে তার বাবার সঙ্গে আর কোনো কথা হয়নি। তবে তার মা নিশ্চয়ই তার বাবাকে বলেছিল।

স্বামী, বাচ্চাকে নিয়ে সানন্দে সংসা করে যাচ্ছেন, সেই সঙ্গে দাপিয়ে বেড়াচ্ছেন টালিউড ইন্ডাস্ট্রিতে। বাংলার পাশাপাশি ওড়িয়া সিনেমায়ও অভিনয় করেছেন কোয়েল। প্রেমী নম্বর ১ এবং মহানায়ক নামের দুটি ওড়িয়া ছবিতে অভিনয় করেছেন।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top