shomoynew_wp969 পোশাক নিয়ে আবারও বিতর্কে উরফি | বিনোদন | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


পোশাক নিয়ে আবারও বিতর্কে উরফি


প্রকাশিত:
২০ অক্টোবর ২০২২ ১৭:২৪

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ১০:০৮

ছবি সংগৃহীত

উরফি জাভেদ "বিগ বস ওটিটি"-র প্রথম সিজনের প্রতিযোগী । বিগ বসের মঞ্চ থেকেই দর্শকদের মাঝে পরিচিতি পেয়েছিলেন তিনি। তবে সেইসময় বিগবসের মঞ্চ থেকে সেভাবে নিজের প্রভাব বিস্তার করতে পারেননি অভিনেত্রী। বর্তমানে উরফি আর বিতর্ক একে অপরের সমার্থক হয়ে গিয়েছেন। তিনি যেখানে থাকবেন সেখানে বিতর্ক দানা বাঁধবেই।

নিজের অদ্ভুত সাজপোশাকের জন্য প্রায়ই উরফি কটাক্ষের শিকার হন নেটিজেনদের কাছে। তিনি কোনো না কোনো কারণে চর্চায় থাকেন মিডিয়াতে। মিডিয়াতে চর্চায় থাকার জন্য তিনি সবকিছু করতে পারেন, তা এতদিনে স্পষ্ট সকলের কাছেই।

পুনরায় নিজের পোশাকের জন্যই নেটমহলের মাঝে আবারো চর্চিত এই অভিনেত্রী। অভিনেত্রীর শেয়ার করে নেওয়া ভিডিওতে তার সাম্প্রতিক লুক দেখে রীতিমতো কপালে হাত নেটমহলের অধিকাংশের। ভিডিওর শুরুতেই সোফায় একেবারে খোলা পিঠে বসে থাকতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। কালো শর্টসে, চুলে হস্টেল বেঁধেছিলেন উরফি।

পাশাপাশি একটি গাঢ় নীল রঙের ফুলহাতা শার্টকে হাফ কেটে অর্থাৎ পুরো পিঠের দিকটা কেটে নিয়ে শুধুমাত্র হাতা গলিয়ে বোতাম আটকে শার্টটি পরতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। গোটা ঘরে ছিল নীলচে আভা। অভিনেত্রী যে আবারো এই পোশাকে বোল্ড ফটোশুটে অংশ নিয়েছিলেন, তা অবশ্য আর বুঝতে বাকি নেই কারোরই।

তবে সম্প্রতি তার এই লুক খুব একটা পছন্দ হয়নি নেটমহলের। তবে তাতে থোড়াই কেয়ার উরফির। প্রতিবারের মতো এবারও একেবারে খোশমেজাজে এই পোশাকেই রিল বানিয়েছেন তিনি, যার সূত্র ধরেই এই মুহূর্তে চর্চার আলোয় উরফি।

বর্তমানের অভিনেত্রী হিসেবে সোশ্যাল মিডিয়ার পাতায় ভীষণভাবে অ্যাক্টিভ উরফি জাভেদ। বলাই বাহুল্য, তিনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই বিপুল পরিচিতি অর্জন করেছেন মানুষের মাঝে। এই নেটমাধ্যমের হাত ধরেই তিনি নিজের অনুরাগীদের সাথে সংযোগ স্থাপন করে চলেছেন। উল্লেখ্য, অভিনেত্রী খুব ভালোভাবেই জানেন কিভাবে নিজের উপর মিডিয়ার চোখ টিকিয়ে রাখতে হয়!

মিডিয়াতে চর্চায় থাকার জন্য তিনি প্রতি মুহূর্তে কিছু না কিছু করেই চলেছেন। তিনিই নিজের মর্জির মালিক। তিনি অন্যকারোর কথায় নিজের জীবন চালাতে নারাজ। বর্তমান যুগে দাঁড়িয়ে নেটদুনিয়ার অন্যতম সেনসেশন তিনি, তা নিঃসন্দেহে বলা চলে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top