shomoynew_wp969 কঠিন পরিস্থিতির মধ্যে শান্ত ও হাসিখুশি ছিল রিয়া | বিনোদন | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


কঠিন পরিস্থিতির মধ্যে শান্ত ও হাসিখুশি ছিল রিয়া


প্রকাশিত:
২০ অক্টোবর ২০২২ ১৩:১৪

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ১০:০৯

ছবি সংগৃহীত

বলিউডের আলোচিত অভিনেত্রী রিয়া চক্রবর্তী। সবচেয়ে বেশি আলোচনায় আসেন জনপ্রিয় অভিনেতা প্রেমিক সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর। তার মৃত্যুর পর আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে কারাবাস হয় রিয়ার।

তবে গোটা বিষয়টি চুপচাপ মেনে নিয়েছিলেন তিনি। বাগবিতণ্ডায় যাননি। যে ক’দিন কারাগারের ভিতরে ছিলেন, হাসি-গান-নাচ-আড্ডায় মাতিয়ে রেখেছিলেন সবাইকে।

সম্প্রতি মানবাধিকার আইনজীবী সুধা ভরদ্বাজের কথায় উঠে এল সেই স্মৃতি। এক সাক্ষাৎকারে ভাগ করে নিলেন রিয়াকে কাছ থেকে দেখার অভিজ্ঞতা। তিন বছর কারাদণ্ড ভোগ করে সদ্য ছাড়া পেয়েছেন তিনি।

২০২০ সালের সেপ্টেম্বর মাসে সুশান্তের মৃত্যুর পর রিয়াকে গ্রেফতার করা হয়। ঠিকানা হয় মুম্বাইয়ের বাইকুল্লা সংশোধনাগার। রিয়া গিয়ে পড়েন বন্দিদের মাঝে। এক মাস পর জামিনে ছাড়া পান। তার মধ্যেই বন্ধুত্ব পাতিয়ে ফেলেন সবার সঙ্গে। মেয়াদ শেষের দিন নাকি খুব নাচগান করেছিলেন। সবাইকে মিষ্টি খাইয়েছিলেন, জানান সুধা।

রিয়াকে অদ্ভুত পরিস্থিতিতে ফাঁসানো হয়েছিল বলে দাবি তার। রিয়া সম্পর্কে আরও কথা বলতে গিয়ে সুধা বলেন, “কঠিন পরিস্থিতির মধ্যেও রিয়া আশ্চর্য রকম শান্ত ছিল। সবার প্রতি উদার মন, বিশেষ করে বাচ্চাদের সঙ্গে ও সুন্দরভাবে মিশে যেত। সবাই ওকে পছন্দ করত। ওর অ্যাকাউন্টে কিছু টাকা পড়ে ছিল। সেই দিয়েই ব্যারাকের সবার জন্য মিষ্টি আনাতে দিল। ওকে যে দিন ছাড়া হল, আমরা সবাই বিদায় জানাতে গিয়েছিলাম নীচে।”

সুধার দাবি, বন্দি মাত্রই খারাপ কিংবা অপরাধী নয়। তারা বেশির ভাগই পরিস্থিতির শিকার। রিয়া তার প্রাক্তন প্রেমিক সুশান্তের জন্য মাদক কিনেছিলেন বলে অভিযোগ উঠেছিল। সুশান্তের মৃত্যুর পর রিয়া আর তার ভাই শৌভিক চক্রবর্তী-সহ আরও ৩৪ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে ভারতের মাদক নিয়ন্ত্রণ ব্যুরো।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top