shomoynew_wp969 কিছুই ভালো লাগছে না আলিয়ার | বিনোদন | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


কিছুই ভালো লাগছে না আলিয়ার


প্রকাশিত:
১৩ মার্চ ২০২১ ১১:২৯

আপডেট:
৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:২৬

ফাইল ছবি

বলিউড তারকা রণবীর কাপুর করোনা আক্রান্ত হয়েছেন। স্বেচ্ছায় কোয়ারেন্টিনে আছেন তার প্রেমিকা আলিয়া ভাট। তাই নিঃসঙ্গ সময়ে কিছুই ভালো লাগছে আলিয়ার। সব সময় মিস করছেন প্রেমিককে।

এ নিয়ে শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একটি ‘কাপল ছবি’ পোস্ট করেছেন বলি অভিনেত্রী। হাত ধরে রয়েছে আরেক হাতকে।

বলার অপেক্ষা রাখে না, একজন আলিয়া আরেকজন রণবীর। এই ছবি পোস্ট করে আলিয়া লিখেছেন, ‘মেজর মিসিং’। এই ক্যাপশনের সঙ্গে একটি হার্ট ইমোজি জুড়ে দিতেও ভুল করেননি তিনি।

সম্প্রতি মিডিয়ায় রণবীর কাপুর করোনা আক্রান্ত হওয়ার খবর প্রকাশ হয়। রণবীরের পাশাপাশি করোনায় সংক্রমিত পরিচালক সঞ্জয় লীলা বানশালীও।

এ দুজনের সঙ্গেই টানা কাজ করছিলেন আলিয়া। তাই কোভিড টেস্ট নেগেটিভ এলেও অভিনেত্রী নিজ বাড়িতে কোয়ারেন্টিনে রয়েছেন।

এদিকে প্রেমিক রণবীর নিজেই এবার আলিয়ার জন্মদিনের পার্টির আয়োজন করেছিলেন। কিন্তু করোনা ভেস্তে দিল সব। তবে শোনা যাচ্ছে, এ বছরই বিয়ের সানাই বাজবে তাদের।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top