shomoynew_wp969 প্রথমবার ভূতের চরিত্রে ‘চিকনী চামেলি’ ক্যাটরিনা | বিনোদন | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


প্রথমবার ভূতের চরিত্রে ‘চিকনী চামেলি’ ক্যাটরিনা


প্রকাশিত:
১২ অক্টোবর ২০২২ ১৮:২৭

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ১০:০৯

ছবি সংগৃহীত

ক্যাটরিনা কাইফ প্রথমবারের মতো ভূতের চরিত্রে হাজির হচ্ছেন বড় পর্দায়। হরর কমেডি ছবিটির নাম ‌‘ফোন ভূত’।

এই ছবিতে তার সঙ্গে আছেন ঈশান খাত্তার ও সিদ্ধান্ত চতুর্বেদী। মঙ্গলবার ( ১১ অক্টোবর)  ছবিটির ট্রেলার মুক্তি পেয়েছে। ছবিটিতে আত্মারাম চরিত্রে দেখা যাবে জ্যাকি শ্রফকে।

চলতি বছরের শুরুতে বলিউডে মুক্তি পাওয়া হরর কমেডি ঘরাণার ‘ভুল ভুলাইয়া টু’ ছবিটি ব্যবসায়িক সাফল্য পেয়েছে। তাই ‘ফোন ভূত’ ছবিটি নিয়েও নির্মাতারা আশাবাদী।

গুরমীত সিং পরিচালিত ‘ফোন ভূত’ ছবিটি মুক্তি পাবে আগামী ৪ নভেম্বর। ছবিটি প্রযোজনা করেছে রিতেশ সিদ্বানী ও ফারহান আখতারের এক্সেল এন্টারটেইনমেন্ট। ছবির কাহিনী লিখেছেন রবি শঙ্করান ও জসবিন্দর সিং বাথ।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top