shomoynew_wp969 সানি লিওন নেচে মাতাবেন কলকাতা | বিনোদন | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


সানি লিওন নেচে মাতাবেন কলকাতা


প্রকাশিত:
১১ অক্টোবর ২০২২ ১৭:০৩

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৪০

ছবি সংগৃহীত

সারা বিশ্ব সানি লিওনের রূপের আগুনে মগ্ন। পর্ণ তারকা থেকে বলিউডের সফল অভিনেত্রী তিনি। অভিনয় করেছেন ‘রাগিণী এমএমএস ২’, ‘জিসম ২’ সহ আরও অনেক বলিউড ছবিতে।

বলিউড সিনেমার আইটেম গান আর তাতে যদি থাকেন সানি লিওন, তাহলে তো কথাই নেই। লাস্যময়ী চেহারায় তিনি যেন অপ্সরা।

সানিকে এক ঝলক দেখার জন্য পাগল পুরো দুনিয়া। তাই তার পেছনে সব সময় ব্যস্ত মিডিয়াও। তবে এবার সানি ভক্তদের জন্য সুখবর। কারণ, তাদের প্রিয় তারকা আসতে চলেছেন কলকাতায়।

শুধু যে আসবেন তাই নয়, এই প্রথম কলকাতায় করবেন নাচের অনুষ্ঠান। আগামী ২৯ অক্টোবর কলকাতায় নাচের অনুষ্ঠান করবেন তিনি। আপনিও যদি সামনে থেকে দেখতে চান সানির মোহময়ী রূপ তাহলে কাটতে হবে টিকিট। অনলাইনে পাওয়া যাবে টিকিট। মূল্য মাত্র ৯৯৯ টাকা।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top