shomoynew_wp969 শুটিংয়ে ব্যস্ত গীতা, সংসার সামলাবেন স্বামী হরভজন | বিনোদন | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


শুটিংয়ে ব্যস্ত গীতা, সংসার সামলাবেন স্বামী হরভজন


প্রকাশিত:
১০ অক্টোবর ২০২২ ১৮:৪০

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ১০:১০

ছবি সংগৃহীত

ভারতীয় সাবেক ক্রিকেটার হরভজন সিংহের স্ত্রী অভিনেত্রী গীতা বসরা ৬ বছর চলচ্চিত্র জগতের বাইরে আছেন। এবার তিনি ফিরছেন অভিনয়ে। তাকে দেখা যাবে পূজা সম্পতের সিনেমা ‘নোটারি’-তে। সিনেমাটিতে আরো অভিনয় করছেন পরমব্রত চট্টোপাধ্যায়।

ভারতীয় ক্রিকেট দলের সাবেক খেলোয়াড় হরভজন আর গীতার সংসারে দুই সন্তান। মেয়ে হিনায়ার বয়স সাড়ে ছয়। আর ছেলে জোভান মাত্র দেড় বছরের। সন্তানদের বড় করতেই দীর্ঘ সময় রঙিন পর্দার বাইরে ছিলেন গীতা। তবে এবার মেয়েকে হরভজনের কাছে রেখে এই প্রথম ছেলেকে কোলে নিয়ে পৌঁছে গেলেন শ্যুটিং ফ্লোরে।

এ প্রসঙ্গে গীতা বলেছেন, “দারুণ লাগছে। উত্তেজনা টের পাচ্ছি কাজে ফেরার। আবার একই সঙ্গে বুকের মধ্যে চাপা উদ্বেগ। মেয়েকে ঘরে রেখে এসেছি প্রথমবার। প্রথম সপ্তাহ এভাবেই গেছে। আস্তে আস্তে অভ্যস্ত হচ্ছি। খুব মিস করছি ওকে। কিন্তু এখন আমার স্বামী বাড়িতে থাকছে। আর কোনো চিন্তা নেই। আমি কাজে মন দিয়েছি। ’’

গীতা আরো জানান, মাতৃত্ব তাঁর জীবন বদলে দিয়েছে। ছেলেমেয়েদের নিয়ে পেশা কিভাবে সামলাবেন তা বুঝতে সময় লেগেছে। হরভজন সবসময় বাড়ির বাইরে থেকেছেন। খেলার সফরে বিশ্ব ঘুরে বেরিয়েছেন। আর তখন একা সন্তান সামলাতে হিমসিম খেতে হয়েছে গীতাকে। কিন্তু মনে মনে সিদ্ধান্ত নিচ্ছিলেন, কাজে ফিরতেই হবে।

নিজের স্বামী প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘হরভজন খুব ভাল একজন বাবা। আবারো সিনেমায় ফিরতে ওর সমর্থন পেলাম। ও আগে সময় পায়নি পরিবারকে দেওয়ার মতো। এখন নিয়মিত দেবে। ও কিছু দিন ঘর সামলাক, আমি আমার কাজে মন দেই। ’

উল্লেখ্য, ২০০৬ সালে ‘দিল দিয়া হ্যায়’ সিনেমার মধ্য দিয়ে বলিউডে অভিষেক হয় গীতার। তাকে সর্বশেষ দেখা গিয়েছিল ২০১৬ সালের ‘লক’ সিনেমায়।

সূত্র: আনন্দবাজার



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top