shomoynew_wp969 অভিনেত্রী ঈশিতার মায়ের ইন্তেকাল | বিনোদন | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


অভিনেত্রী ঈশিতার মায়ের ইন্তেকাল


প্রকাশিত:
১০ অক্টোবর ২০২২ ১৭:১৬

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ১০:১০

ছবি সংগৃহীত

অভিনেত্রী রুমানা রশীদ ঈশিতার মা জাহানারা খান নদী মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন) ।
সোমবার (১০ অক্টোবর) ভোর সাড়ে ৬ টার দিকে উত্তরার বাসায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর।

ঈশিতার স্বামী ড. আসিফ দৌলা গণমাধ্যমকে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তিনি বলেন, আম্মা তিন বছর ধরে ক্যানসারে ভুগছিলেন। পারিবারিকভাবে আমরা সব সময় পাশে থাকার চেষ্টা করেছি। কিন্তু তিনি আমাদের ছেড়ে চলে গেলেন।

এদিকে ঈশিতার মাতৃবিয়োগের খবরে বিনোদন অঙ্গনে নেমেছে শোকের ছায়া। অভিনয়শিল্পী, প্রযোজক, নির্মাতাসহ বিনোদন অঙ্গনের সঙ্গে যুক্ত অনেকেই সকাল থেকে ফেসবুকে ঈশিতার মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করছেন। জানা গেছে, আজ সাভারে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top