shomoynew_wp969 সমালোচনা যেন পিছুই ছাড়ে না মুনমুনকে | বিনোদন | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


সমালোচনা যেন পিছুই ছাড়ে না মুনমুনকে


প্রকাশিত:
৯ অক্টোবর ২০২২ ১৬:৪৯

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:৪৭

ছবি সংগৃহীত

ঢাকাই নায়িকা মুনমুন দীর্ঘ ৮ বছর পর সিনেমা মুক্তি পেতে যাচ্ছে, তবুও সমালোচনা থেকে মুক্তি পায়নি। চিত্রনায়িকা মুনমুনের চলচ্চিত্রে অভিষেক হয়েছিল ১৯৯৬ সালে। বেশ কিছু ব্যবসা সফল সিনেমা করার পর হঠাৎ চলচ্চিত্র থেকে দূরে সরে যান তিনি। মুনমুনকে সর্বশেষ ‘কুমারী মা’ সিনেমায় দেখা যায় ২০১৪ সালে।

১৪ অক্টোবরে মুক্তি পাচ্ছে মিজানুর রহমান পরিচালিত সিনেমা ‘রাগী’।
এতে প্রথমবার মুনমুনকে দেখা যাবে খলনায়িকার ভূমিকায়। সম্প্রতি সিনেমাটির পোস্টার প্রকাশ হয়েছে। সেখানে ছুরি হাতে রাগী চেহারায় দেখা গেছে এ নায়িকাকে। এরপর থেকেই পোস্টারটি ঘিরে সমালোচনা শুরু হয়েছে।

‘রাগী’ সিনেমার এই পোস্টারের সঙ্গে দক্ষিণ ভারতীয় নির্মাতা প্রশান্ত ভার্মার ‘হনুমান’ সিনেমার পোস্টারের হুবহু মিল পাওয়া গেছে।
‘হনুমান’ সিনেমার নায়িকা ভারালক্ষী সরথকুমারের মুখাবয়ব ও হাতে ডাবের ছড়ি ছাড়া বাকি সব হুবহু মিল রয়েছে ‘রাগী’ সিনেমার পোস্টারের সঙ্গে। এমনকি, হাতের বালা, গলার মালা, খোঁপার ফুল, পেছনের পাহাড় ও ডানপাশে পড়ে থাকা ব্যক্তিসহ সবকিছুর মিল রয়েছে।
এটিকে ফটোশপের মাধ্যমে এডিট করে গলাকাটা পোস্টার বলে অনেকে মন্তব্য করেছে।

এই পোস্টারটি সম্পর্কে মুনমুন জানিয়েছেন, সমালোচনা না হলে আলোচনায় আসা যায় না। আগে সিনেমাটি দেখুন, তারপর সমালোচনা করুন।

পরিচালক মিজানুর রহমান জানিয়েছেন, পোস্টারের জন্য মুনমুনের ফটোশুট করা হয়েছে। ডিজাইনারকে পোস্টার সম্পর্কে প্রাথমিক ধারণা দেয়া হয়েছে। সে তার মতো করে করেছে। ওটা হয়ত সে দেখেছে কিংবা কিছু একটা করেছে। তবে মাথাকাটা হয়নি।

‘রাগী’ সিনেমায় নায়ক-নায়িকা চরিত্রে আছেন আবির চৌধুরী, আঁচল আঁখি ও মৌমিতা মৌ। জাকেরা খাতুন জয়া প্রযোজিত সিনেমাটিতে আরও অভিনয় করেছেন খালেদা আক্তার কল্পনা, মারুফ, সনি রহমান, কাজী হায়াত প্রমুখ।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top