shomoynew_wp969 চিরঞ্জীবীকে অভিনন্দন জানিয়ে সালমানের ভিডিও পোস্ট | বিনোদন | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


চিরঞ্জীবীকে অভিনন্দন জানিয়ে সালমানের ভিডিও পোস্ট


প্রকাশিত:
৬ অক্টোবর ২০২২ ১৭:৪০

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:৪৮

ছবি সংগৃহীত

বলিউডের ভাইজান সালমান খান দক্ষিণী সুপারস্টার চিরঞ্জীবী কোনিডেলার সঙ্গে জুটি বেঁধেছেন। এই ছবির মাধ্যমেই দক্ষিণী সিনেমায় নাম লেখান তিনি। সবচেয়ে অবাক করা ব্যাপার হলো বলিউডে ১০০ কোটি টাকা পারিশ্রমিক নেওয়া সালমান খান বিনে পয়সায় অভিনয় করেছেন দক্ষিণী সিনেমায়।

জানা গেছে, ছবির নির্মাতারা সালমানকে বিরাট অঙ্কের পারিশ্রমিক দেবেন বলে স্থির করেছিলেন। কিন্তু চিরঞ্জীবীর প্রতি শ্রদ্ধা ও ভালবাসার খাতিরে সালমান কোনো টাকা নিতে চাননি।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে চিরঞ্জীবীকে অভিনন্দন জানিয়ে একটি ভিডিও পোস্ট করেছেন সালমান খান। সেখানে তিনি বলেছেন, ‘আমার প্রিয় গুরু, আমি আপনাকে ভালোবাসি। শুনেছি গডফাদার অনেক ভালো করেছে। আপনার জন্য শুভ কামনা। ঈশ্বর আপনার সহায় হোক।

তিনি আরও বলেন, আপনি কি জানেন এই দেশ ও দেশের মানুষ অনেক শক্তিশালী।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top