shomoynew_wp969 বলিউডের ইতিহাস তৈরির পথে ‘ব্রহ্মাস্ত্র’ | বিনোদন | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


বলিউডের ইতিহাস তৈরির পথে ‘ব্রহ্মাস্ত্র’


প্রকাশিত:
৬ অক্টোবর ২০২২ ১৫:০৯

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:৪৭

ছবি সংগৃহীত

বলিউডের ভরাডুবির মাঝে ভেসে ওঠা রণবীর কাপুর এবং আলিয়া ভাটের ব্রহ্মাস্ত্রকে এ কালের অন্যতম সফল সিনেমা বলে চিহ্নিত করতে চাইছেন বিশেষজ্ঞরা।

সিনেমার পরিচালক অয়ন জানিয়েছেন, গত ২৫ দিনে ‘ব্রহ্মাস্ত্র’র ঝুলিতে এসেছে ৪২৫ কোটি টাকা।

পুরাণ আর ফ্যান্টাসির মিশেলে ‘ব্রহ্মাস্ত্র’ অতিপ্রাকৃত শক্তির জয়গান গেয়েছে। সেখানে শিব নামক এক অতিপ্রাকৃত শক্তিধর যুবকের ভূমিকায় অভিনয় করেছেন রণবীর। অগ্নি-অস্ত্রের অধিকারী শিব। আগুনে তার ক্ষয় নেই। শিবের প্রেমিকার নাম ঈশা। সে সাধারণ মানুষ। যার ভূমিকায় রয়েছেন আলিয়া ভাট। এ ছাড়াও রয়েছেন নাগার্জুন, মৌনী রায়।

মুক্তির আগে বেশ কয়েক মাস ধরে নেটমাধ্যমে বেশ কিছু মানুষকে ‘হ্যাশট্যাগ বয়কট ব্রহ্মাস্ত্র’ লিখতে দেখা গিয়েছিল। রণবীর হিন্দু ধর্মের অনুভূতিতে আঘাত করেছেন বলে খেপে উঠেছিলেন কেউ কেউ। এ ছবিকেও বয়কটের ডাক দিয়েছিলেন বিপুল সংখ্যক দর্শক। তবে অয়নকে আশ্বস্ত করেছিলেন প্রযোজক করণ জোহর। কিছুতেই সৎ কাজ বিফলে যায় না। নিশ্চিত ভাবে বলেছিলেন, অয়নের সাধনার ধন সফল হবেই।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top