shomoynew_wp969 মহেশ বাবুর মা আর নেই | বিনোদন | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


মহেশ বাবুর মা আর নেই


প্রকাশিত:
২৮ সেপ্টেম্বর ২০২২ ১৯:১৩

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:৪৮

ভারতের তেলেগু ইন্ডাস্ট্রির সুপারস্টার মহেশ বাবুর মা ইন্দিরা দেবী মারা গেছেন। বুধবার (২৮ সেপ্টেম্বর) সকালে হায়দরাবাদে একটি হাসপাতালে স্থানীয় সময় ভোর চারটার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

হিন্দুস্তান টাইমের খবর, হাসপাতালে ভর্তি ছিলেন ইন্দিরা দেবী; সবশেষ তাঁকে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছিল।

এক বিবৃতিতে মহেশ বাবুর পরিবার জানিয়েছে, ‘সুপারস্টার কৃষ্ণার স্ত্রী ও সুপারস্টার মহেশ বাবুর মা ইন্দিরা দেবী মারা গেছেন। আজ সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। সকাল ৯টা থেকে তার মরদেহ পদ্মালয় স্টুডিওতে রাখা হয়েছে; সেখানে তাকে সবাই শেষ শ্রদ্ধা জানাতে পারবেন। আজই তার শেষকৃত্য সম্পন্ন হবে।’



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top