shomoynew_wp969 এই ছোট্ট শিশুটিই বর্তমানে বলিউডের জনপ্রিয় অভিনেতা | বিনোদন | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


এই ছোট্ট শিশুটিই বর্তমানে বলিউডের জনপ্রিয় অভিনেতা


প্রকাশিত:
২৭ সেপ্টেম্বর ২০২২ ২০:০১

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:৪৮

 ছবি : সংগৃহীত

ছবির এই আদুরে শিশুটি এখন বলিউডের জনপ্রিয় অভিনেতা। কদিন পরেই মুক্তি পেতে চলেছে তার বহু প্রতীক্ষিত সিনেমা ‘বিক্রম বেদা’। এই শিশুটি আর কেউ নন, সাইফ আলি খান।

‘বিক্রম বেদা’ ছবির মূল দুটি চরিত্রে অভিনয় করেছেন সাইফ আলি খান ও হৃতিক রোশান। ছবির শেষ মুহূর্তের প্রচারণা চলছে। সামাজিক মাধ্যমেও শুভাকাঙ্ক্ষীরা অভিনেতাদের নিয়ে পোস্ট করছেন। সাইফ আলি খানের বোন সাবা পাতৌদি অভিনেতার ছোট বেলার একটি ছবি শেয়ার করে দর্শকদের ‘বিক্রম বেদা’ দেখার জন্য অনুরোধ করেছেন।

ছবিতে দেখা গেছে ছোট্ট সাইফ আলি খান ক্যামেরার দিকে তাকিয়ে আছেন। পরনে সাদা শার্ট, কপালের উপরে পড়ে আছে চুল। ক্যাপশনে সাবা লিখেছেন, ‘ছেলেটি কে? আমি এই ছবি দেখে বেড়ে উঠেছি। আম্মা বাঁধাই করে বেডরুমের দেয়ালে টাঙিয়ে রেখেছেন। ভালোবাসি ভাই। বিক্রম বেদা দেখুন সবাই।’

তামিল ভাষায় নির্মিত ‘বিক্রম বেদা’র হিন্দি রিমেক এটি। ‘বিক্রম বেদা’ সিনেমাটির প্রযোজনা করেছেন নিরাজ পান্ডে এবং পরিচালনায় রয়েছেন পরিচালক জুটি পুস্কার-গায়ত্রী। তামিল সিনেমাটিও তারা পরিচালনা করেছিলেন। সাইফ-হৃতিক ছাড়াও ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন রাধিকা আপ্তে এবং রোহিত শরফ।সিনেমাটিতে সাইফ অভিনয় করছেন একজন পুলিশ অফিসারের চরিত্রে। অন্যদিকে হৃতিক একজন গ্যাংস্টারের চরিত্রে। ইতোমধ্যেই তাদের লুক দর্শকের মাঝে বেশ সাড়া ফেলেছে।

৩০ সেপ্টেম্বর বিশ্বব্যাপী মুক্তি পেতে যাচ্ছে সাইফ আলী খান ও হৃতিক রোশান অভিনীত অ্যাকশন-থ্রিলারধর্মী সিনেমা ‘বিক্রম বেদা’। ভারত সহ ১০০-টি দেশে মুক্তি পাবে এই ছবি। শুধুমাত্র ভারতেই চার হাজারের বেশি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ছবিটি।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top