shomoynew_wp969 অক্ষয়ের মেয়ের জন্মদিনে আবেগঘন বার্তা | বিনোদন | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


অক্ষয়ের মেয়ের জন্মদিনে আবেগঘন বার্তা


প্রকাশিত:
২৫ সেপ্টেম্বর ২০২২ ১৯:১২

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:৪৭

 ছবি : সংগৃহীত

কাজের বাইরে পুরোটা সময় পরিবারকে দেন বলিউড তারকা অক্ষয় কুমার । কোনও পার্টি কিংবা আড্ডায় তাকে দেখা যায় না। এ কারণে ভক্তরা তাকে আদর্শ স্বামী ও পিতা মনে করেন।

দুই সন্তানের জনক অক্ষয় কুমার। ছেলের নাম আরভ কুমার মেয়ের নাম নিতারা কুমার। রবিবার (২৫ সেপ্টেম্বর) নিতারার জন্মদিন। বিশেষ দিনটিতে একমাত্র কন্যাকে বিশেষভাবেই শুভেচ্ছা জানিয়েছেন অভিনেতা। তার আবেগঘন বার্তা মুগ্ধ করেছে নেটিজেনকে।

সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছেন অক্ষয়। যেখানে দেখা যায়, মরুভূমিতে কন্যাকে হাত ধরে হাঁটতে সাহায্য করছেন। ক্যাপশনে অভিনেতা লিখেছেন, ‘আমার হাত ধরে থাকা থেকে এখন নিজের শপিং ব্যাগ ধরে থাকা, আমার কন্যা খুব দ্রুত বড় হয়ে যাচ্ছে। ১০ বছর বয়স হলো আজ। এই জন্মদিন এবং সবসময় তোমার জন্য আমার একটাই চাওয়া, সবচেয়ে সেরা পৃথিবীটা যেন তোমাকে দিতে পারি। বাবা তোমাকে ভালোবাসে।’

উল্লেখ্য, অক্ষয় কুমারের স্ত্রী অভিনেত্রী টুইঙ্কেল খান্না। ২০০১ সালে তারা ভালোবেসে বিয়ে করেছিলেন। আগে নিয়মিত অভিনয় করলেও টুইঙ্কেল বিয়ের পর আর কাজ করেননি। এখন তিনি সংসারের পাশাপাশি লেখালেখি ও ইন্টেরিয়র ডিজাইনের কাজ করেন।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top