shomoynew_wp969 বলিউডের গণ্ডি ছাড়িয়ে হলিউডে আত্মপ্রকাশ আলিয়ার | বিনোদন | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


বলিউডের গণ্ডি ছাড়িয়ে হলিউডে আত্মপ্রকাশ আলিয়ার


প্রকাশিত:
২৫ সেপ্টেম্বর ২০২২ ১৩:৩৯

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ১০:১০

 ছবি : সংগৃহীত

প্রভাবশালী ভাট পরিবারের কন্যা বলিউড নায়িকা আলিয়া ভাট। কিন্তু পরিবারের প্রভাবে নয়, মুম্বাই ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা করে নিয়েছেন আপন প্রতিভায়। শুরুটা নড়বড়ে হলেও ক্রমশ নিজেকে প্রমাণ করে দর্শক-সমালোচকের মন জিতে নিয়েছেন। এবার বলিউডের গণ্ডি ছাড়িয়ে হলিউডেও আত্মপ্রকাশ করছেন তরুণ এ অভিনেত্রী।

প্রথমবারের মতো হলিউড সিনেমায় কাজ করেছেন আলিয়া। নাম ‘হার্ট অব স্টোন’। শনিবার (২৪ সেপ্টেম্বর) প্রকাশ্যে এসেছে এর ফার্স্ট লুক টিজার। সেখানে চমকপ্রদ রূপে দেখা দিয়েছেন আলিয়া ভাট। তার সঙ্গে দেখা গেছে হলিউড তারকা গ্যাল গ্যাডট, জেমি ডরনানদের।

সিনেমাটি নির্মাণ করেছেন টম হারপার। এই সিনেমার শুটিং হয়েছে মাস কয়েক আগেই। অন্তঃসত্ত্বা অবস্থায় এর শুটিংয়ে অংশ নিয়েছিলেন আলিয়া। তখন তার প্রশংসা করেছিলেন সহশিল্পী গ্যাল গ্যাডট। কাজ করতে গিয়ে দু’জনের মধ্যে বেশ ভালো বন্ধুত্ব হয়ে যায়।

ফার্স্ট লুক টিজারটি একটু ভিন্নভাবে বানানো হয়েছে। এতে সিনেমার কিছু চমকপ্রদ দৃশ্য যেমন আছে, তেমনি অভিনয়শিল্পীদের মন্তব্যও রয়েছে। সিনেমাটিতে কেয়া ধাওয়ানের চরিত্রে অভিনয় করেছেন আলিয়া ভাট। অন্যদিকে গ্যাডট রয়েছেন র‍্যাচেল স্টোনের ভূমিকায়।অন্তঃসত্ত্বা অবস্থায় শুটিং করার প্রসঙ্গে আলিয়া ভাট জানিয়েছিলেন, ‘এই অ্যাকশন সিনেমার শুটিংয়ে তিনি বেশ সতর্ক ছিলেন। তবে সবাই এমনভাবে তাকে সাহায্য করেছে যে, কাজটা তার জন্য অনেক সহজ ও আরামদায়ক হয়ে যায়। তাদের ওই আন্তরিকতার কথা তিনি কখনও ভুলবো না।’অ্যাকশন-থ্রিলার ধাঁচের ‘হার্ট অব স্টোন’ নেটফ্লিক্সে মুক্তি পাবে আগামী বছর।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top