shomoynew_wp969 ৬ কোটিতে অক্ষয় কুমারের ফ্ল্যাট বিক্রি | বিনোদন | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


৬ কোটিতে অক্ষয় কুমারের ফ্ল্যাট বিক্রি


প্রকাশিত:
২৪ সেপ্টেম্বর ২০২২ ১৭:১৪

আপডেট:
২৪ সেপ্টেম্বর ২০২২ ১৭:১৬

 ছবি : সংগৃহীত

জনপ্রিয় বলিউড অভিনেতা অক্ষয় কুমার তার আন্ধেরির ফ্ল্যাটটি বিক্রি করে দিয়েছেন। ৬ কোটি টাকায় কিনে নিয়েছেন সংগীত পরিচালক ডাবু মালিক এবং স্ত্রী জ্যোতি মালিক। গত মাসে এ বিষয়ে তাদের চুক্তি হয়েছিল। ডাবু ও জ্যোতি বলিউডের জনপ্রিয় গায়ক ও সুরকার আরমান মালিক এবং আমাল মালিকের বাবা-মা।

জেপকে ডটকমের মাধ্যমে অনুমোদন করা নথি অনুসারে, ফ্ল্যাটটি আন্ধেরির পশ্চিমে ট্রান্সকন ট্রায়াম্ফ টাওয়ার ১-এ অবস্থিত। ফ্ল্যাটটির ১২৮১ বর্গ ফুট কার্পেট ও ৫৯ বর্গ ফুট বারান্দা।

জানা গেছে, ২০১৭ সালের নভেম্বরে ৪ কোটি ১২ লাখ টাকায় ফ্ল্যাটটি কিনেছিলেন অক্ষয়। তখন তিনি একই প্রকল্পে চারটি সম্পত্তিতে ১৫ কোটি টাকা বিনিয়োগ করেছিলেন।

অক্ষয় কুমার সম্পত্তি ক্রয়ে একজন সক্রিয় বিনিয়োগকারী। আন্ধেরি পশ্চিমে ভারত আর্ক, আন্ধেরির ইস্ট ‘জেভিএলআর’ এর ওবেরয় প্রিজমা, জুহুতে পিরোজা কোর্ট, আন্ধেরি পশ্চিমে ওবেরয় স্প্রিং, জুহুতে প্রাইম বিচের মতো মুম্বাইয়ের বিভিন্ন এলাকায় তিনি একাধিক সম্পত্তি ক্রয়, বিক্রয় এবং ভাড়ার লেনদেন করেন।

উল্লেখ্য, অক্ষয় কুমারের জন্ম ১৯৬৭ সালের ৯ সেপ্টেম্বর পাঞ্জাবের অমৃতসরে। তায়কোয়ান্দোতে ব্ল্যাক বেল্ট পাওয়ার পর তিনি মার্শাল আর্ট শেখার জন্য উড়াল দেন ব্যাংকক। উদ্দেশ্য, সেখানকার বিশেষ ধরনের আত্মরক্ষার কৌশল ‘মুই থাই’ শেখা। তারপর জীবন জীবিকার প্রয়োজনে অনেক জায়গায় রেস্টুরেন্টের ওয়েটার হিসেবেও কাজ করেন। একই কাজ করেছেন ঢাকায়ও। সেই অক্ষয় এখন বলিউডের সুপারস্টার। তার সিনেমা মানেই বক্সঅফিসে বাজিমাত।

সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top