shomoynew_wp969 লোকাল বাসে বুম্বার সাথে দেব-কিরণ দত্ত | বিনোদন | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


লোকাল বাসে বুম্বার সাথে দেব-কিরণ দত্ত


প্রকাশিত:
২১ সেপ্টেম্বর ২০২২ ১৯:৫৬

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ১০:১০

 ছবি : সংগৃহীত

করোনা আবহে মুক্তি পেয়েছিল দেবের সিনেমা। 'গোলন্দাজ' ও 'টনিক'। দুটি সিনেমাই বক্স অফিসে হিট। দেব নতুন বছরে ভক্তদের জানান, আসছে ডিসেম্বরে আসবে তার নতুন সিনেমা 'প্রজাপ্রতি'। এসবের রেশ কাটতে না কাটতেই দেব জানান, আসছে পূজায় মুক্তি পাবে ‘কাছের মানুষ’ সিনেমা। এ সিনেমায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা যাবে দেবকে। 'কাছের মানুষ' সিনেমাটি পরিচালনা করবেন পথিকৃৎ বসু। এর আগে ‘হরিপদ ব্যান্ডওয়ালা’, ‘টোটাল দাদাগিরি’, ‘ফিদা’, ‘কে তুমি নন্দিনী’র মতো ছবিগুলো পরিচালনা করেন তিনি। 'কাছের মানুষ' দেবের প্রযোজনায় তৈরি হতে চলেছে।

সম্প্রতি কলকাতার লোকাল বাসে কালো রঙের টি-শার্ট পরে ঘুরতে দেখা গেল প্রসেনজিৎ-দেবকে। আর সেই টি-শার্টের ক্যাপশনে লেখা: ‘কলিযুগে বাঁচতে গেলে টাকা লাগে।’ তাদের সঙ্গে যুক্ত হয়েছেন আরও এক অতিপরিচিত মুখ। যিনি নিজের ইউটিউব চ্যানেলে দেব-প্রসেনজিৎ দুজনকে নিয়ে ভিডিও তৈরি করেছেন। তিনি ইউটিউবার কিরণ দত্ত।

প্রসেনজিৎ-দেব অভিনীত এবং দেব প্রযোজিত আসন্ন ছবি ‘কাছের মানুষ’-এর গানের একটি বাসে চড়ার দৃশ্য সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন কিরণ। সেখানে দেব-প্রসেনজিৎকে বাসে দেখা যায়। ক্যাপশনে কিরণ লেখেন: ‘এটা শুধু সিনেমাতেই সম্ভব। বাস্তব জীবনে এ রকমভাবে বাসে চড়ে দেখাও তো দেখি ‘ প্রসেনজিৎ ও দেবকে ট্যাগ করে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দেন কিরণ।

পুজোর আগেই মুক্তি পাচ্ছে ‘কাছের মানুষ’। দেব ও প্রসেনজিৎ ছাড়াও ছবিতে রয়েছেন ইশা সাহা, তুলিকা বসুরা। এ ছবির প্রচারেই ব্যস্ত আছেন দুই মহাতারকা। কখনো রিল তৈরি করে প্রচার করছেন ছবির। কখনো বাসে-ট্রামে উঠে পড়ছেন। তাদের এই প্রচারপর্বে সঙ্গী হয়েছেন কিরণ।

সূত্র: টিভিনাইন



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top