shomoynew_wp969 ঐশ্বরিয়া-বিবেকের সম্পর্ক নিয়ে সালমানের প্রতিক্রিয়া | বিনোদন | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


ঐশ্বরিয়া-বিবেকের সম্পর্ক নিয়ে সালমানের প্রতিক্রিয়া


প্রকাশিত:
২১ সেপ্টেম্বর ২০২২ ১৭:৪২

আপডেট:
২১ সেপ্টেম্বর ২০২২ ১৭:৪৩

 ছবি : সংগৃহীত

এক সময় বলিউড সুপারস্টার সালমান খানের সঙ্গে চুটিয়ে প্রেম করেছিলেন ঐশ্বরিয়া রাই। ক্যারিয়ারের বসন্তকালে মিস ইউনিভার্সের সালমানের সঙ্গে মন দেওয়া টক অব দ্য বি-টাউন ছিল তখন।

কিন্তু একটা পর্যায়ে প্লে-বয় সালমানের সঙ্গে তিক্ত বিচ্ছেদের স্বাদ নিতে হয় ঐশ্বরিয়াকে। বিচ্ছেদের কাঁটা সরিয়ে বিবেকের সঙ্গে মন দেওয়া-নেওয়া করেছিলেন ঐশ্বর্য।

যে খবর একেবারেই তখন ভালোভাবে নেননি বজরঙ্গি ভাইজান। আর সেই রোষেই বিবেক ওবেরয়কে নিয়ে মুখ খোলেন ‘ভাইজান’। খবর আনন্দবাজার পত্রিকা

সালমান খান বনাম বিবেক ওবেরয়— বলিউডের দুই নায়কের ‘যুদ্ধ’ ঘিরে সরগরম হয়েছিল বলিপাড়া। যাকে ঘিরে দুই নায়কের মধ্যে এত তিক্ততা, তিনি সাবেক বিশ্বসুন্দরী হৃদয় কাঁপানো নায়িকা ঐশ্বর্য রাই।

এক রাতে বিবেককে ৪১ বার ফোন করে সালমান হুমকি দেন বলে অভিযোগ ওঠে। সালমানের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগ করে সরব হয়ে তোলপাড় ফেলে দেন বিবেক।

ঐশ্বর্য রাই, রানি মুখার্জি ও দিয়া মির্জাদের সঙ্গেও বিবেকের ‘চক্কর’ চলছে বলে অশালীন ইঙ্গিত করেছিলেন সালমান খান। এমন অভিযোগই করেছিলেন ‘সাথিয়াঁ’ ছবির নায়ক। রীতিমতো সংবাদ সম্মেলন করে সালমানের বিরুদ্ধে একের পর এক অভিযোগ করেন বিবেক।

সালমান অশ্রাব্য ভাষায় তাকে গালাগাল করেছেন বলেও অভিযোগ করেন তিনি। বিবেক বলেন, এক রাতে আমায় ৪১ বার ফোন করেছে ও। মদ খেয়ে ফোন করে গালাগাল করে। আমায় জিজ্ঞাসা করে, কার কার সঙ্গে আমার সম্পর্ক রয়েছে। এ কথা শুনে আমি বলি— এটি ব্যক্তিগত বিষয়। এর পরই একের পর এক নায়িকার নাম বলতে শুরু করে সালমান।

এর পরই বিবেক বলেন, এত কিছু শোনার পরও চুপ ছিলাম। আমায় এমন ভাষায় গালাগাল করা হয়, যা মুখে আনতে পারব না। ওই অভিনেত্রীদের শারীরিক গঠন নিয়ে যখন কথা বলতে শুরু করল, এমনকি আমার বাগদত্তা গুরপ্রীতের নামও বলে। তখন আর নিজেকে সামলে রাখতে পারিনি। আমি ওকে থামানোর চেষ্টা করি।

সালমান ও বিবেকের এই তিক্ততা ঘিরে তোলপাড় পড়ে গিয়েছিল বলিউডে। দুদশকের পুরনো এ ঘটনা এখনো ভুলতে পারেনি বি-টাউন।

প্রসঙ্গত পরিচালক সঞ্জয় লীলা বানসালির ছবি ‘হাম দিল দে চুকে সনম’ ছবির সেটে প্রথম দেখা হয় সালমান-ঐশ্বর্যের। পর্দার রোম্যান্স ছাপিয়ে যায় বাস্তবেও।

পরিবারের অমত থাকা সত্ত্বেও সালমানের সঙ্গে চুটিয়ে প্রেম করছিলেন ঐশ্বর্য়। কিন্তু পরে তাদের সম্পর্ক ভেঙে খান খান হয়ে যায়।

সালমান তার ওপর নির্যাতন চালাতেন বলে অভিযোগ করেছিলেন ঐশ্বর্য। সালমানের সঙ্গে বিচ্ছেদের পরই বিবেকের সঙ্গে প্রেমের বাঁধনে জড়িয়েছিলেন সাবেক বিশ্বসুন্দরী। যার জেরেই বিবেককে একহাত নিয়েছিলেন সালমান। যদিও পরে বিবেকের সঙ্গেও সম্পর্ক টেকেনি ‘অ্যাশে’র।

বর্তমানে বচ্চন পরিবারের বধূ তিনি। তবে এখনো সালমানের সঙ্গে তার মুখ দেখাদেখি বন্ধ। পুরনো এ ঘটনা এখনো ভুলতে পারেনি বি-টাউন।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top