shomoynew_wp969 সেলফি তোলায় রেগে গেলেন হৃতিক | বিনোদন | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


সেলফি তোলায় রেগে গেলেন হৃতিক


প্রকাশিত:
১০ সেপ্টেম্বর ২০২২ ১৭:৪৭

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ০৭:১৯

 ছবি : সংগৃহীত

হৃতিকের এক ভক্ত সেলফি তুলতে গিয়ে বিপাকে পড়েছেন । হাতে মোবাইলফোন নিয়ে হৃতিকের গা ঘেঁষে ছবি তুলতে যান তিনি। একটু বেশি কাছাকাছি চলে যাওয়ায় ক্ষেপে যান অভিনেতা। বিরক্ত হয়ে অনুরাগীকে ঠেলে একপাশে সরিয়ে দেন। এসময় চিৎকারও করে ওঠেন হৃতিক। পুরো ঘটনাটি ঘটেছে হৃত্বিক ও সাইফের নতুন ছবি ‘বিক্রম ভেদা’র ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে। ভিডিওটি এখন সামাজিক যোগযোগমাধ্যমে ভাইরাল।

এবার বলিউডের দুই মারকুটে হ্যান্ডসাম নায়ক মুখোমুখি। একজন ভালোর জন্য লড়ছেন, তো আরেকজন লড়ছেন খারাপের হয়ে। সত্য ও মিথ্যার এক আজব লড়াই। ঠিক এরকমই গল্প নিয়ে তৈরি হয়েছে হৃতিক রোশন ও সাইফ আলি খানের ‘বিক্রম ভেদা’। সেই ছবিরই ট্রেলার এলো প্রকাশ্যে। এর আগে ২০০২ সালে হৃতিক ও সাইফকে দেখা গিয়েছিল ‘না তুম জানো না হাম’ ছবিতে।

বলিউডে এখন চলছে বয়কট বিতর্ক। আমির খানের ‘লাল সিং চাড্ডা’, অক্ষয় কুমারের ‘রক্ষা বন্ধন’, তাপসী পান্নুর ‘দোবারা’ ছবিকে বয়কট করা নিয়ে তুমুল সোশ্যাল মিডিয়ায়। বক্স অফিসেও এই ছবিগুলোর দশা একেবারে বেহাল। অন্যদিকে, ছবি মুক্তির আগেই বয়কট বিতর্কে ঢুকে পড়েছে আলিয়া-রণবীরের ‘ব্রহ্মাস্ত্র’ এবং হৃতিক ও সাইফের ‘বিক্রম ভেদা’। তবে এই বিতর্কের মধ্যে বৃহস্পতিবার (৮ সেপেম্বর) ট্রেলার প্রকাশ্যে এনে সবার নজর কেড়ে নিলো ‘বিক্রম ভেদা’। সাইফ ও হৃতিকের এই ছবির ট্রেলারই বুঝিয়ে দিলো বহুদিন পর সিনেপর্দায় কোমর বেঁধে নামতে চলেছেন হৃতিক রোশন।ট্রেলারটি একেবারেই অ্যাকশনে ভরা। ঝলক দেখে যা বোঝা যাচ্ছে, এই ছবির গল্প ভালো ও মন্দের লড়াই। শুধু তাই নয়, জানা যায়, জনপ্রিয় লোককথা বিক্রম-বেতালের গল্পের আদলেই এই ছবির গল্প। যেখানে সাইফকে দেখা যাবে পুলিশের ভূমিকায় আর হৃতিক খলনায়ক। পুলিশের হাতে পরে একেক সময় একেক গল্প শোনাবেন। তারপরে পুলিশের চোখে ধুলো দিয়ে হৃতিক চম্পট। ছবিটি মুক্তি পাবে ৩০ সেপ্টেম্বর।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top