shomoynew_wp969 সালমানের প্রথম নায়িকা টাইগার শ্রফের মা | বিনোদন | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


সালমানের প্রথম নায়িকা টাইগার শ্রফের মা


প্রকাশিত:
৬ সেপ্টেম্বর ২০২২ ১২:৫৬

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ১০:০৮

 ছবি : সংগৃহীত

বলিউড ইন্ডাস্ট্রির "ভাইজান" খ্যাত নায়ক সালমান খান এরই মধ্যে নিজের ক্যারিয়ারের ৩৪ বছর পূর্ণ করেছেন । ‘বিবি হো তো অ্যায়সি’ ছবির মাধ্যমে অভিনয় জীবনের শুরু হয়েছিল সেলিম খান ও সালমা খানের বড় ছেলের। তবে গ্ল্যামার দুনিয়ায় সালমান বছর কয়েক আগেই প্রবেশ করেছিলেন মডেল হিসাবে।

১৯৮৩ সালে এক সফট ড্রিঙ্কসের বিজ্ঞাপনে ধরা দিয়েছিলেন সালমান খান। আর ক্যাম্পা কোলার সেই বিজ্ঞাপনে সালমানের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন আয়েশা শ্রফ। হ্যাঁ, জ্যাকি শ্রফের স্ত্রী তথা টাইগার শ্রফের মা-কে এই বিজ্ঞাপনে দেখা গিয়েছে ভাইজানের বিপরীতে। সঙ্গে ছিলেন সিরাজ মার্চেন্ট, সুনীল নিশ্চল, বণীশা ভ্যাজ এবং আরতি গুপ্তাও।

সালমানের বয়স তখন ১৬ বছর। বলিষ্ঠ বাহু বা প্রসস্থ ছাতি নেই- একদম রোগা ছিপছিপে তরুণ সালমান। বিজ্ঞাপনে কারুর মুখেই কোনো সংলাপ নেই, স্ক্রিনে উপস্থিতিও খুব সামান্য। প্রমোদ তরীতে ভেসে চলেছেন সকলে। হাতে ঠাণ্ডা পানীয়র বোতল নিয়ে ইয়্যাচেই চলছে নাচা-গানা। আবার কখনো মেয়েরা সমুদ্রে ঝাঁপ মারছে স্নানপোশাকে। সমুদ্র সৈকতে ক্যাম্প করতেও দেখা গেল তাদের। আর ব্যাকগ্রাউন্ডে বেজে চলেছে বিজ্ঞাপনী জিঙ্গল।

এই ভিডিও শেয়ার করে স্মৃতির সাগরে ডুব দেন টাইগারের মা। লেখেন, ‘যখন জীবনটা খুব সাধারণ এবং আনন্দে ভরপুর ছিল। শুনে খুশি হলাম এটা ফিরছে! খুঁজে দেখুন তো কে কোনজন?’

আয়েশা শ্রফের পোস্ট করা ৩৯ বছর আগের এই ভিডিও দেখে আপ্লুত নেটিজেনরা। তারকারাও এই ভিডিওতে লাইক কমেন্টে ভরিয়ে দিয়েছেন। অনিল কাপুরের স্ত্রী সুনীতা কাপুর থেকে টাইগার শ্রফের প্রাক্তন প্রেমিকা দিশা পাটানি কমেন্ট বক্সে ভাইজানকে প্রশংসায় পঞ্চমুখ করেছেন।

সেদিন ওই ছিপছিপে ছেলেটা আগামী তিন দশক ধরে বলিউডে রাজত্ব করবে, কেউ ভাবিনি। ‘বিবি হো তো অ্যায়সি’-তে পার্শ্ব চরিত্রে অভিনয় করেন সালমান। এরপর তার বিগ ব্রেক ছিল সুরজ বরজাতিয়ার ‘মেয়নে প্যায়ার কিয়া’। সালমান-ভাগ্যশ্রীর এই ছবি আজও ততটাই জনপ্রিয়। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি সালমান খানকে।প্রসঙ্গত বক্স অফিসে সালমানের শেষ ছিল ‘অন্তিম: দ্য ফাইনাল ট্রুথ’। আগামীতে তাকে দেখা যাবে ‘টাইগার থ্রি’ ছবিতে। এই ছবিতে আবারও ফিরছে সালমান-ক্যাটরিনা জুটি। পাশাপাশি সম্প্রতি নিজের আরও এক আসন্ন ছবি ‘কিসি কা ভাই কিসি কি জান’-এর প্রথম ঝলক সামনে এনেছেন সালমান। অন্যদিকে খুব শিগগিরই বিগ বসের নতুন সিজন নিয়েও ছোটপর্দায় ফিরবেন সুপারস্টার।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top