shomoynew_wp969 ললিত-সুস্মিতার সম্পর্কের ইতি | বিনোদন | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


ললিত-সুস্মিতার সম্পর্কের ইতি


প্রকাশিত:
৬ সেপ্টেম্বর ২০২২ ১২:০৯

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ১০:০৯

 ছবি : সংগৃহীত

বলিউড অভিনেত্রী ও সাবেক মিস ইউনিভার্স সুস্মিতা সেনকে নিজের প্রেমিকা হিসেবে পরিচয় করিয়ে দিয়ে আইপিএলের সাবেক কমিশনার ললিত মোদি নেট দুনিয়ায় ঝড় তোলেন। জুলাই মাসে লন্ডন থেকে টুইটারে কিছু ছবি পোস্ট করেন মোদি। সুস্মিতার সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের সাম্প্রতিক দুটি ছবি আর অতীতে তোলা দুটি ছবি দিয়ে লেখেন, পরিবারের সঙ্গে দুর্দান্ত একটা সফর শেষে মাত্রই লন্ডনে ফিরলাম। কোথায় কোথায় ঘুরেছেন হ্যাশট্যাগ দিয়ে সেটাও বুঝিয়ে দেন—মালদ্বীপ, সারদিনিয়া।

এরপরই ব্যাপক আলোচনার মধ্যে সম্পর্কের কথা স্বীকার করে নিতে বাধ্য হন সুস্মিতা।এনডিটিভির খবর বলছে, ললিত মোদি ইন্সটাগ্রামের প্রোফাইল থেকে সুস্মিতা সেনের ছবি ফেলে দিয়েছেন। এমনকি বায়োতে থাকা সুস্মিতার নামও পরিবর্তন করেছেন। এতে তাদের সম্পর্ক ভাঙনের গুঞ্জন উঠেছে।
জুলাইয়ে সুস্মিতার সঙ্গে সম্পর্ক প্রকাশের পর ললিত মোদি তার ইন্সটাগ্রাম বায়োতে লেখেন– অবশেষে সঙ্গিনী (পার্টনার) সুস্মিতার সঙ্গে নতুন জীবন শুরু। তিনি প্রোফাইলে সুস্মিতার ছবিও রাখেন।

তবে মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সকালে ললিত মোদির ইন্সটাগ্রামে ভিন্ন ছবি দেখা গেছে। এছাড়া বায়োতেও নেই সুস্মিতার নাম। কয়েকটি প্রতিবেদনে সম্পর্ক ভেঙে গেছে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে। যদিও ললিত মোদি কিংবা সুস্মিতা সেন বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক কিছু জানাননি।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top